রবিবার ● ১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা      ● মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা      ● ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন      ● পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত      ● জামালপুরে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত: যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ      ● শিবপুরে জাতীয় যুব দিবস পালিত       ● কুড়িগ্রাম ৯ প্রতিষ্ঠানে পাস করেননি কেউ      ● কালকিনিতে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবস ২০২৬ এর শুভ উদ্বোধন      ● পাবনা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত      ● পাংশায় মরহুম আঃ আজিজ সরদারের ২৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● বাংলাদেশ বেতারের কন্ঠশিল্পীদের সাথে পাবনার সাংস্কৃতিক কর্মীদের মতবিনিময়      ● পাবনা মানসিক হাসপাতালে দালালির অভিযোগে ৪ জনের ১০ দিনের কারাদণ্ড      
মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা
ফারুক আহমেদ, মাগুরা
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১:৫০ পিএম

"দক্ষ যুব গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় জাতীয় যুব দিবস-২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সফল যুব সংগঠক, আত্মকর্মী পুরস্কার প্রদান ও যুব ঋণের চেক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার ০১ নভেম্বর ২০২৬ খ্রি. সকাল ৯.৩০ টার সময় যুব ভবন হল রুম মাগুরা জেলা প্রশাসন ও মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক এডিসি জেনারেল আব্দুল কাদের। সঞ্চালনয়া ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষক মোঃ আবু সাইদ।  স্বাগত বক্তব্য রাখেন, মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক ফিরোজ আহমেদ।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা, মাগুরা সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির, মাগুরা সদর উপজেলা বিএনপি সাবেক আহবায়ক কুতুবউদ্দিন কুতুব, মাগুরা যুব প্রশিক্ষণ কেন্দ্র ডেপুটি কো-অর্ডিনেটর মাহবুবুর রহমান।  যুব সংগঠক হিসেবে বক্তব্য রাখেন, সাবিনা ইয়াসমিন মেরী, নাহিদুর রহমান দুর্জয়। চলমান প্রশিক্ষণার্থী হিসেবে বক্তব্য রাখেন মুনসুর আলী। 

মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক ফিরোজ আহমেদ বলেন, ৪ জন যুব সংগঠককে ক্রেস্ট উপহার দেওয়া হয় এবং ৪ জনকে যুব ঋনের চেক ৮ লাখ টাকা দেওয়া হয়। সম্মাননা স্মারক দেওয়া হয় সফল আত্মকর্মী বড়খড়ি আবাবিল মাশরুম সেন্টার পরিচালক মহাইমিন আলম, শ্রেষ্ঠ যুব সংগঠক পরিবর্তনে আমরাই সভাপতি মোঃ নাহিদুর রহমান (দুর্জয়), আলোকদিয়া গৃহগ্রাম যুব সংগঠন সভাপতি মোঃ মুজিবুর রহমান, সেইভ দা উইমেন অ্যান্ড চিলড্রেন পরিচালক ছাবিনা ইয়াসিন মেরি। 



আরও সংবাদ   বিষয়:  মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close