রবিবার ● ১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত      ● জামালপুরে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত: যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ      ● শিবপুরে জাতীয় যুব দিবস পালিত       ● কুড়িগ্রাম ৯ প্রতিষ্ঠানে পাস করেননি কেউ      ● কালকিনিতে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবস ২০২৬ এর শুভ উদ্বোধন      ● পাবনা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত      ● পাংশায় মরহুম আঃ আজিজ সরদারের ২৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● বাংলাদেশ বেতারের কন্ঠশিল্পীদের সাথে পাবনার সাংস্কৃতিক কর্মীদের মতবিনিময়      ● পাবনা মানসিক হাসপাতালে দালালির অভিযোগে ৪ জনের ১০ দিনের কারাদণ্ড      ● পাংশায় জাতীয় যুব দিবস উদযাপন      ● এইচএসসিতে অকৃতকার্য, চিরকুট লিখে প্রাণ দিলেন কলেজছাত্র      ● মানিকগঞ্জে ৩ শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি      
পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত
রাজিব সুজন, পটুয়াখালী
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১:৩৭ পিএম

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র‍্যালি শেষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, পটুয়াখালীর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী সিভিল সার্জনের প্রতিনিধি ও মেডিকেল অফিসার ডা. মো. তৌফিকুর রহমান রাকিব, জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা বিএনপির নেতা ও সাবেক পৌর মেয়র মোশতাক আহম্মেদ পিনু এবং পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পটুয়াখালী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবদুস সাত্তার।

বক্তারা বলেন, ‘‘যুবসমাজই যেকোনো দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও অগ্রগতির মূল চালিকাশক্তি। কারিগরি শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের যুবদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে। বেকারত্ব দূর করে স্বাবলম্বী হওয়ার জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও অর্থায়ন অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখছে। সঠিক সুযোগ ও সঠিক দিশা পেলে পটুয়াখালীর তরুণরাও উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে।’’

আলোচনা সভা শেষে যুব উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থানের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে সহজ শর্তে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় রাকিব মৎস্য প্রকল্পকে ১ লাখ টাকা, হৃদয় মৎস্য প্রকল্পকে ২ লাখ টাকা, মরিয়ম হাঁস-মুরগির খামারকে ১ লাখ টাকা এবং নিশাত পোশাক তৈরি প্রকল্পকে ১ লাখ ২০ হাজার টাকাসহ মোট ৫ লাখ ২০ হাজার টাকার ঋণের চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আরও সংবাদ   বিষয়:  পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close