বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,২০৪      ● ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন      ● ৬ দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন ভূমিমন্ত্রী মিনু      ● বরিশালে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু      ● দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার      ● কারের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু      ● জমি বিরোধের জেরে বসতঘর ভাঙচুর      ● সড়ক নির্মাণে কাদামাটিযুক্ত খোয়া ব্যবহারের অভিযোগ      ● হোটেলকক্ষ থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার      ● জালিয়াতির মামলায় আসামি গ্রেপ্তার      ● মহাসমারোহে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে      ● ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু      
বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:০৯ AM

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। মঙ্গলবার (২০ অক্টোবর) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১২৬ ডলার ৮৪ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্যও শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪৬ ডলারে নেমে আসে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৭ ও ২৮ অক্টোবর ফেডের মুদ্রানীতিবিষয়ক বৈঠকের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচকের (পিসিই) তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন তাঁরা। মূল্যস্ফীতি পরিমাপের গুরুত্বপূর্ণ এই সূচক ফেডের সুদের হার নির্ধারণে প্রভাব ফেলে। বাজারসংশ্লিষ্টদের ধারণা, আগামী বৈঠকে সুদের হার অপরিবর্তিত থাকতে পারে। তবে ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনাও দেখছেন তাঁরা।

সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের দামে চাপ তৈরি হয়। কারণ, স্বর্ণে বিনিয়োগ থেকে সুদ পাওয়া যায় না। এদিকে ভূরাজনৈতিক উত্তেজনাও স্বর্ণের বাজারকে প্রভাবিত করছে। মঙ্গলবার একই সময়ে স্পট মার্কেটে রুপার দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৫৬ ডলার ৬৯ সেন্টে দাঁড়িয়েছে। প্যালাডিয়ামের দামও শূন্য দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ১১২ ডলার ৮ সেন্টে নেমেছে। তবে প্লাটিনামের দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ১ হাজার ৬৩৯ ডলার ৬৫ সেন্ট হয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  স্বর্ণের দাম   বিশ্ববাজার   সোনার দাম   ফেডারেল রিজার্ভ   সুদের হার   রুপার দাম   প্যালাডিয়াম   প্লাটিনাম   আন্তর্জাতিক অর্থনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close