রবিবার ● ১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সংসদে খোলা বাজারে সার বিক্রির দাবি তুলব, শপথের পরই মাদকবিরোধী অভিযান: মির্জা ফয়সল আমিন      ● নীতিগত সিদ্ধান্ত ও আদর্শিক বিচ্যুতির অভিযোগে কুড়িগ্রাম জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ      ● মেলান্দহে বিএনপি নেতার পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ লাখ টাকার ক্ষতি      ● মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা      ● মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা      ● ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন      ● পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত      ● জামালপুরে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত: যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ      ● শিবপুরে জাতীয় যুব দিবস পালিত       ● কুড়িগ্রাম ৯ প্রতিষ্ঠানে পাস করেননি কেউ      ● কালকিনিতে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবস ২০২৬ এর শুভ উদ্বোধন      ● পাবনা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত      
সংসদে খোলা বাজারে সার বিক্রির দাবি তুলব, শপথের পরই মাদকবিরোধী অভিযান: মির্জা ফয়সল আমিন
মামুনুর রশিদ মামুন, ঠাকুরগাঁও
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ২:০০ পিএম

কৃষকদের স্বার্থ রক্ষায় সংসদে খোলা বাজারে সার বিক্রির ব্যবস্থা চালুর দাবি জানাবেন বলে জানিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন। একই সঙ্গে নির্বাচনের আগে মাদকের বিরুদ্ধে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরপরই প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।

শনিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের ভূল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে ভূল্লী বিএনপি আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফয়সল আমিন বলেন, কৃষকরা যাতে সহজে সার সংগ্রহ করতে পারেন, সে জন্য খোলা বাজারে সার বিক্রির ব্যবস্থা চালুর বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরবেন। পাশাপাশি এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।
নির্বাচনে বিজয়ের প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “এই জয় শুধু বিএনপির একার জয় নয়, এই জয় শুধু আমার জয় নয়। এই বিজয় আপনাদের, তৃণমূলের নেতাকর্মীদের। আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ঠাকুরগাঁও গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। এ জন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেন তিনি।
অনুষ্ঠানে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের একপর্যায়ে মির্জা ফয়সল আমিন নিজেই উপস্থিত নেতাকর্মীদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ, সাংগঠনিক সম্পাদক জাফুরুল্লাহ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ ভূল্লী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আরও সংবাদ   বিষয়:  সংসদে খোলা বাজারে সার বিক্রির দাবি তুলব   শপথের পরই মাদকবিরোধী অভিযান: মির্জা ফয়সল আমিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close