রবিবার ● ১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালিত      ● মীরসরাইয়ে গাছ কাটার সময় গাছ পড়ে যুবক নিহত      ● দশম জাতীয় ইয়োগাসনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে কক্সবাজার জেলা দলের ১২ পদক অর্জন      ● ভালুকায় শ্যালকের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া দপ্তরীকে বরখাস্তের দাবিতে মানববন্ধন      ● সংসদে খোলা বাজারে সার বিক্রির দাবি তুলব, শপথের পরই মাদকবিরোধী অভিযান: মির্জা ফয়সল আমিন      ● নীতিগত সিদ্ধান্ত ও আদর্শিক বিচ্যুতির অভিযোগে কুড়িগ্রাম জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ      ● মেলান্দহে বিএনপি নেতার পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ লাখ টাকার ক্ষতি      ● মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা      ● মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা      ● ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন      ● পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত      ● জামালপুরে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত: যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ      
রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালিত
মো. সবুজ ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৩:২৯ পিএম

“ দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ ”—প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আনজুমান বেগমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, সহসভাপতি নুর নবী, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম মানিক, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, সদস্যসচিব আনার কলি, পৌর মহিলা দলের দিলরুবা খানম, ইএসডিওর প্রতিনিধি শরিফুল ইসলাম এবং উদ্যোক্তা রাইয়ান আহম্মেদ, আবু সাইদ ও আলতাফুর রহমান প্রমুখ।

ইএসডিও ও এডুকো বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সাত দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত পণ্য বিভিন্ন স্টলে প্রদর্শন করেন। আলোচনা সভা শেষে যুব দিবস উপলক্ষে যুব ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি সফল উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।



আরও সংবাদ   বিষয়:  রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালিত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close