সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নারীশক্তির প্রতি শ্রদ্ধা জানাতে কুমারী পূজা       ● হইহুল্লোড়ে রঙিন ছিল অপুর পূজার দিনগুলো      ● ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফতার ২৭      ● আকাশপথ স্বাভাবিক হলে ফিরবে দুই বাংলাদেশির মরদেহ      ● ইরানি হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের ৩ দেশে যুক্তরাষ্ট্রের সতর্কতা      ● অর্থনীতি সচল রাখতে কঠিন শর্তেও ঋণ নিচ্ছে বাংলাদেশ      ● ২০৪০ সালের মধ্যে অর্থনৈতিকভাবে লাভবান হবে বাংলাদেশ      ● ব্যালন ডি’অরের ভোটে মেসিকে পেছনে ফেলে এগিয়ে রোনালদো      ● ফ্যামিলি কার্ড কর্মসূচির জরিপ কার্যক্রমের উদ্বোধন      ● শর্ত মানলে ষষ্ঠ দিনে হরমুজ খুলবে ইরান, আলোচনা শুরু সপ্তম দিনে      ● সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● নিজের সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী      
নারীশক্তির প্রতি শ্রদ্ধা জানাতে কুমারী পূজা
প্রতিনিধি, সিলেট
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:২২ পিএম

শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিন মহাঅষ্টমীর পূজা অনুষ্ঠিত হচ্ছে আজ। এ উপলক্ষে সিলেটে বিভিন্ন মন্দিরে চলছে পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান। মহাঅষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারী পূজার আয়োজন করা হয়েছে সিলেট নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত ৫১ পীঠের অন্যতম মহাপীঠ শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা পীঠে। এখানে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে কুমারী পূজা।

সোমবার সকাল সাড়ে ১০টায় এ মহাপীঠে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। নারীশক্তির প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর প্রতীকী এই আয়োজনে দেবী দুর্গার প্রতিরূপ হিসেবে কুমারী কন্যাকে পূজা করা হয়। এ উপলক্ষে ভক্তদের মধ্যে বিশেষ ধর্মীয় আবহ ও উৎসাহ বিরাজ করছে।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, প্রতিটি নারীর মধ্যে দেবী মহামায়ার শক্তির প্রকাশ রয়েছে। এই বিশ্বাস থেকেই কুমারী কন্যার মধ্যে দেবীর রূপ কল্পনা করে পূজা-অর্চনা করা হয়। কুমারী পূজার মধ্য দিয়ে নারীশক্তির আরাধনার পাশাপাশি নারীর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর তাৎপর্যও তুলে ধরা হয়।

মহাঅষ্টমীর সকালে কল্পারম্ভ, বিহিতপূজা ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আরাধনা শুরু হয়েছে। দিনজুড়ে ভক্তরা দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ, প্রার্থনা ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের আয়োজনও রয়েছে বিভিন্ন মন্দিরে।

মহাঅষ্টমীর আরেকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার সন্ধিপূজা। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে এ পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু পুরাণ অনুসারে, চণ্ড ও মুণ্ড নামের দুই অসুরকে বধের জন্য দেবীর চামুণ্ডা রূপ ধারণের স্মরণে এই পূজা করা হয়।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close