প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:৩৭ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে তিনি সোনারগাঁওয়ের দুটি ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেন। এ ছাড়া বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কারুপল্লিতে অবস্থিত জামদানি পল্লি পরিদর্শন করেন।
সকাল সাড়ে ৮টায় তিনি প্রথমে তাঁর প্রতিনিধি দল নিয়ে ঐতিহাসিক পানাম নগরীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরে সকাল ৯টার দিকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে প্রবেশ করলে ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় মার্কিন রাষ্ট্রদূতের প্রতিনিধি দলে ছিলেন তাঁর ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন, রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস, মার্কিন দূতাবাসের ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী প্রমুখ।
এ সময় পানাম নগরীর সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমান, সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিকসহ বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ও পানাম নগরীর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ