সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ইরানি হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের ৩ দেশে যুক্তরাষ্ট্রের সতর্কতা      ● অর্থনীতি সচল রাখতে কঠিন শর্তেও ঋণ নিচ্ছে বাংলাদেশ      ● ২০৪০ সালের মধ্যে অর্থনৈতিকভাবে লাভবান হবে বাংলাদেশ      ● ব্যালন ডি’অরের ভোটে মেসিকে পেছনে ফেলে এগিয়ে রোনালদো      ● ফ্যামিলি কার্ড কর্মসূচির জরিপ কার্যক্রমের উদ্বোধন      ● শর্ত মানলে ষষ্ঠ দিনে হরমুজ খুলবে ইরান, আলোচনা শুরু সপ্তম দিনে      ● সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● নিজের সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী      ● নেতৃবৃন্দের বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন       ● সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি খতিয়ে দেখছে সরকার      ● বিএমইউতে প্যাথলজি বিষয়ে সেমিনার      ● কালো দুধ পান করলে কী উপকার হয়      
ইরানি হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের ৩ দেশে যুক্তরাষ্ট্রের সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:১৬ পিএম

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৯ অক্টোবর) দেশ তিনটির মার্কিন দূতাবাস থেকে জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, ইরান ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো যেকোনো সময় হামলা চালাতে পারে।

সতর্কবার্তায় সম্ভাব্য হামলার কারণে ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং বিমান চলাচলে বড় ধরনের বিঘ্নের আশঙ্কার কথা জানানো হয়েছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় মার্কিন নাগরিকদের আগাম প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে।

এ ছাড়া ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা বাড়ার আশঙ্কার বিষয়টিও উল্লেখ করেছে দূতাবাসগুলো। সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় অতীতে হুথিদের হামলার ঘটনা তুলে ধরে সতর্কবার্তায় বলা হয়েছে, আঞ্চলিক সংঘাত যেকোনো সময় আরও তীব্র হতে পারে। এ পরিস্থিতিতে নাগরিকদের সার্বক্ষণিক পরিস্থিতির ওপর নজর রাখা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র   মধ্যপ্রাচ্য   ইরান   সৌদি আরব   সংযুক্ত আরব আমিরাত   ওমান   হুথি বিদ্রোহী   নিরাপত্তা সতর্কতা   বিমান চলাচল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close