সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ব্যালন ডি’অরের ভোটে মেসিকে পেছনে ফেলে এগিয়ে রোনালদো      ● ফ্যামিলি কার্ড কর্মসূচির জরিপ কার্যক্রমের উদ্বোধন      ● শর্ত মানলে ষষ্ঠ দিনে হরমুজ খুলবে ইরান, আলোচনা শুরু সপ্তম দিনে      ● সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● নিজের সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী      ● নেতৃবৃন্দের বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন       ● সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি খতিয়ে দেখছে সরকার      ● বিএমইউতে প্যাথলজি বিষয়ে সেমিনার      ● কালো দুধ পান করলে কী উপকার হয়      ● পবিত্র বিছানায় নামাজ পড়া কি জায়েজ      ● পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত       ● আলতাফ হোসেন চৌধুরীর মতবিনিময় সভা      
ব্যালন ডি’অরের ভোটে মেসিকে পেছনে ফেলে এগিয়ে রোনালদো
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:০১ পিএম

ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর লড়াই এবার নতুন মাত্রা পেয়েছে ব্যালন ডি’অরের এক বিশেষ ভোটাভুটিতে। পুরস্কারটির আনুষ্ঠানিক প্ল্যাটফর্মে ইতিহাসের সেরা ব্যালন ডি’অরজয়ী মৌসুম নির্বাচনের এ আয়োজনে এখন পর্যন্ত বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন রোনালদো। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, রোনালদোর ২০০৮ সালের মৌসুমের পক্ষে ভোট পড়েছে ৬২ শতাংশ।

২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্রথমবার ব্যালন ডি’অর জিতেছিলেন পর্তুগিজ তারকা। অন্যদিকে, মেসির ২০১২ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুম পেয়েছে ১৩ শতাংশ ভোট। ওই বছর ৬৯ ম্যাচে ৯১ গোল করে অনন্য কীর্তি গড়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির ২০২৩ সালের মৌসুমের পক্ষে ভোট পড়েছে ৯ শতাংশ। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করার পর ওই বছর অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জেতেন তিনি।

ভোটাভুটিতে রোনালদোর ২০১৭ সালের মৌসুম পেয়েছে ৭ শতাংশ এবং ২০১৬ সালের মৌসুম পেয়েছে ২ শতাংশ ভোট। মেসি-রোনালদোর পাশাপাশি তালিকায় রয়েছেন রোনালদো নাজারিও, মার্কো ফন বাস্তেন, মিশেল প্লাতিনি, কার্ল-হাইনৎস রুমেনিগে, কেভিন কিগান, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইয়োহান ক্রুইফ ও আলফ্রেডো দি স্তেফানো। প্রতিটি ভোটের জন্য এক ইউরো খরচ করতে হচ্ছে। ভোটদাতারা লটারির মাধ্যমে চলতি বছরের ব্যালন ডি’অর অনুষ্ঠানের দুটি টিকিট জেতার সুযোগও পাচ্ছেন। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, ভোটগ্রহণ চলবে ২৭ অক্টোবর প্যারিস সময় মধ্যরাত পর্যন্ত।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  লিওনেল মেসি   ক্রিস্টিয়ানো রোনালদো   ব্যালন ডি’অর   ফুটবল   ম্যানচেস্টার ইউনাইটেড   আর্জেন্টিনা   পর্তুগাল   ক্রীড়া সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close