সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● শরণখোলার লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে গ্রামবাসী      ● কিশোর গ্যাং মোকাবিলায় কমিটির সভাপতি ইউএনও      ● ডিভাইসে রোগ নির্ণয়ের নামে ১৫ বছর প্রতারণা, বরিশালে কথিত চিকিৎসককে জরিমানা      ● শরীয়তপুরে পদ্মা নদীতে সংসদ সদস্যের ওপর জেলেদের হামলা, গ্রেপ্তার ৩৬      ● জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ ইউএনও মারজান হোসাইন      ● আনভীর স্টেডিয়ামের প্রস্তুতিতে সন্তুষ্ট বিসিবি      ● শিবপুরে শত্রুতার জেরে পুকুরে বিষপ্রয়োগ: ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ      ● নতুন বন্ধু পাতানোর দিন আজ, অটুট থাকুক পুরোনো বন্ধন      ● পদত্যাগের ঘোষণা দিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক      ● সুখী হতে নিজের সম্পর্কে যে ৫ ধারণা বদলাতে পারেন      ● ইলন মাস্কের তথ্যচিত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক      ● সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে গনমাধ্যমকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ       
শরণখোলার লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে গ্রামবাসী
প্রতিনিধি, শরণখোলা, (বাগেরহাট)
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:০৫ পিএম

শরণখোলার লোকালয়ে সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখে গ্রামবাসীদের মাঝে বাঘ  আতংক দেখা দিয়েছে। সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামে রবিবার রাতে বাঘ ঢুকে পড়ে। বনরক্ষী ও ভিটিআরটি সদস্যরা জনগনকে সচেতন করতে মাইকিং শুরু করেছে।

ভিলেজ রেসপন্স টাইগার টীম (ভিটিআরটি)এর টীম লিডার মোঃ জাকারিয়া হোসাইন সোমবার দুপুরে জানান, সোমবার (১৯ অক্টোবর) সকালে সুন্দরবন সংলগ্ন  সোনাতলা গ্রামের ভিটিআরটি সদস্য আঃ লতিফ হাওলাদার তার বাড়ীর পেছনে ভোলা নদীর চরে ঝোপের মধ্যে এবং নদীর চরে বিক্ষিপ্তভাবে বাঘের পায়ের ছাপ দেখতে পায়। বিষয়টি আঃ লতিফ সুন্দরবন বিভাগ ও ভিটিআরটি সদস্যদের জানান। খবর পেয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের নিয়ে সোনাতলা গ্রামে ঘটনাস্থল ভোলা নদীর চরে যান। নদীর চরে অর্ধ কিলোমিটার জুড়ে বাঘ বিচরণ করে সুন্দরবনের দিকে বাঘ চলে যাওয়ার বাঘের পায়ের ছাপ দেখতে পান বনরক্ষীরা। লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখে এলাকাবাসীদের মাঝে আতংক দেখা দিয়েছে এবং জনসাধারণকে সতর্কতার সাথে চলাচলের জন্য এলাকায় মাইকিং করা হচ্ছে বলে  এই ভিটিআরটি টীম লিডার জানান।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বলেন, ভিটিআরটি সদস্যদের মাধ্যমে লোকালয়ে বাঘ আসার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখে নিশ্চিত হওয়া গেছে বাঘটি সুন্দরবনে ফিরে গেছে। ভোলা নদী সাতরে বাঘ লোকালয়ে চলে আসে। জনসাধারণকে সচেতন করতে এলাকায় মাইকিং  এবং বনরক্ষীসহ ভিটিআরটি সদস্যদের সার্বক্ষনিক টহলের নির্দেশনা দেওয়া হয়েছে বলে এসিএফ জানান।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  শরণখোলা   বাগেরহাট   সুন্দরবন   বাঘের পায়ের ছাপ   বাঘ আতঙ্ক   বন বিভাগ   ভিটিআরটি   বন্যপ্রাণী সংরক্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close