সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ১৫১ দুস্থ নারী পেলেন প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি       ● নারীশক্তির প্রতি শ্রদ্ধা জানাতে কুমারী পূজা       ● হইহুল্লোড়ে রঙিন ছিল অপুর পূজার দিনগুলো      ● ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফতার ২৭      ● আকাশপথ স্বাভাবিক হলে ফিরবে দুই বাংলাদেশির মরদেহ      ● ইরানি হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের ৩ দেশে যুক্তরাষ্ট্রের সতর্কতা      ● অর্থনীতি সচল রাখতে কঠিন শর্তেও ঋণ নিচ্ছে বাংলাদেশ      ● ২০৪০ সালের মধ্যে অর্থনৈতিকভাবে লাভবান হবে বাংলাদেশ      ● ব্যালন ডি’অরের ভোটে মেসিকে পেছনে ফেলে এগিয়ে রোনালদো      ● ফ্যামিলি কার্ড কর্মসূচির জরিপ কার্যক্রমের উদ্বোধন      ● শর্ত মানলে ষষ্ঠ দিনে হরমুজ খুলবে ইরান, আলোচনা শুরু সপ্তম দিনে      ● সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
১৫১ দুস্থ নারী পেলেন প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি
প্রতিনিধি, পাইকগাছা (খুলনা)
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:৩১ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার পাইকগাছায় সনাতন ধর্মাবলম্বী ১৫১ জন দুস্থ ও অসচ্ছল নারীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহারের শাড়ি বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগী নারীদের হাতে একটি করে শাড়ি তুলে দেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমীর রুহুল আমীন ও সেক্রেটারি আলতাফ হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ, পৌর কমিটির সভাপতি বাবুরাম মণ্ডল, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর ও আবদুল্লাহ আল-মামুনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের আবহমান ঐতিহ্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। এ দেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দ ও উৎসাহের সঙ্গে উদ্‌যাপন করে আসছেন। দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সরকারের এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তাঁরা আরও বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সহমর্মিতার বন্ধন আরও সুদৃঢ় করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close