সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নেতৃবৃন্দের বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন       ● সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি খতিয়ে দেখছে সরকার      ● বিএমইউতে প্যাথলজি বিষয়ে সেমিনার      ● কালো দুধ পান করলে কী উপকার হয়      ● পবিত্র বিছানায় নামাজ পড়া কি জায়েজ      ● পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত       ● আলতাফ হোসেন চৌধুরীর মতবিনিময় সভা      ● পাগলা কুকুরের কামড়ে ১৭ জন আহত      ● ভারত ছাড়ার নোটিশের বিরুদ্ধে ইমরানের আবেদনের শুনানি ২৬ অক্টোবর      ● ক্যামেরা থেকে এআই, টেকনো ক্যামন স্লিম ৫জিতে কী থাকছে?      ● বিচ্ছেদের পর প্রকৃতির মাঝে শেহতাজ, নতুন ছবিতে কৌতূহল      ● শরণখোলার লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে গ্রামবাসী      
নেতৃবৃন্দের বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন
প্রতিনিধি, পাবনা
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:৫১ পিএম

সাম্প্রদায়িকতা রুখে দিতে, জাতি-ধর্ম নির্বিশেষে মানুষের সঙ্গে মানুষের ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে এবং অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত রাখতে সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার নবনির্বাচিত সভাপতি ফরিদুল ইসলাম খোকনের নেতৃত্বে পাবনা শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করা হয়।

বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনা নিয়ে গঠিত হয়েছে, যেখানে ধর্ম-বর্ণের মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এ সময় শহরের জয়কালী মন্দির, শহীদ পল্টু ক্লাব, লাহিড়ীপাড়া, গোপালপুর ও দিলালপুরে অবস্থিত বিভিন্ন মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা।

এ সময় তিনি বলেন, “এই বাংলার হিন্দু-মুসলিম ভাই ভাই। আমরা সবাই মিলেমিশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে বসবাস করি। এখানে আমরা সবাই বাঙালি—এটাই আমাদের পরিচয়।”

এ সময় উপস্থিত ছিলেন জোটের সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাযহার, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম, সদস্য রবিউল ইসলাম সীমান্ত, নাট্যকর্মী সামুন সাব্বিরসহ বিভিন্ন সংগঠনের কর্মীবৃন্দ।






স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close