সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আনভীর স্টেডিয়ামের প্রস্তুতিতে সন্তুষ্ট বিসিবি      ● শিবপুরে শত্রুতার জেরে পুকুরে বিষপ্রয়োগ: ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ      ● নতুন বন্ধু পাতানোর দিন আজ, অটুট থাকুক পুরোনো বন্ধন      ● পদত্যাগের ঘোষণা দিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক      ● সুখী হতে নিজের সম্পর্কে যে ৫ ধারণা বদলাতে পারেন      ● ইলন মাস্কের তথ্যচিত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক      ● সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে গনমাধ্যমকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ       ● জামালপুরে উইজডম ল্যাব. স্কুলের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ      ● সংবাদ সম্মেলনে ইশরাক, পদত্যাগ নিয়ে কী বলবেন?      ● পঞ্চগড়ে অপপ্রচার ও অপ-সাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা      ● জাতি-ধর্ম-বর্ণে কোনো বিভেদ নয়, সবাই বাংলাদেশি: এলজিআরডি মন্ত্রী       ● ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে যে সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে      
আনভীর স্টেডিয়ামের প্রস্তুতিতে সন্তুষ্ট বিসিবি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩:১২ পিএম

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বাংলাদেশ সফর উপলক্ষে ঢাকার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি প্রতিনিধি দল।

সোমবার বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধানসহ প্রতিনিধিরা স্টেডিয়ামের মাঠ, পিচ ও অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধা সরেজমিনে ঘুরে দেখেন। চলতি মাসের ২২ ও ২৩ অক্টোবর এই মাঠে সফরকারী ক্যারিবীয় দলের অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পরিদর্শন শেষে স্টেডিয়ামের সার্বিক প্রস্তুতি ও আধুনিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন বিসিবির প্রতিনিধিরা। এখানে ওয়েস্ট ইন্ডিজ ও বিসিবি একাদশের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিসিবি সূত্রে জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ দলের বিশেষ অনুরোধে পূর্বনির্ধারিত তিন দিনের প্রস্তুতি ম্যাচ কমিয়ে দুই দিন করা হয়েছে।

এদিন গণমাধ্যমকে এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান বলেন, ‘আমরা উদ্গ্রীব হয়ে বসে আছি তাদের আতিথেয়তা দেওয়ার জন্য। কারণ, এ খেলার মাধ্যমে আনভীর ক্রিকেট স্টেডিয়ামের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, যা আমাদের জন্য অন্যতম বড় প্রাপ্তি। তাই আমরা খুব উৎসাহের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে আতিথেয়তা দেওয়ার অপেক্ষায় আছি।’

নতুন সূচি অনুযায়ী, ২২ ও ২৩ অক্টোবর আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৯ ও ২৪ অক্টোবর সফরকারী ক্যারিবীয় দলের জন্য বিশ্রামের দিন রাখা হয়েছে। ম্যাচকে কেন্দ্র করে স্টেডিয়ামসংলগ্ন এলাকায় নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হচ্ছে।

প্রস্তুতি ম্যাচ শেষে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল মূল টেস্ট সিরিজের প্রস্তুতিতে মনোযোগ দেবে। আগামী ২৮ অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। এরপর ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।




স্বদেশ প্রতিদিন/এফএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close