রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বিপিএলে বিনিয়োগের পাশাপাশি বিনিময় কর্মসূচির প্রস্তাব পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজির      ● অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই      ● ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো      ● হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু      ● কেন ‘থালাইভা’ রজনীকান্ত, আবারও প্রমাণ ‘জেলার ২’-এ      ● লক্ষ্মীপুরে পৌর স্বাস্থ্য সহকারীর স্যানেটারি ইন্সপেক্টর পরিচয়ে প্রভাব বিস্তার      ● উলিপুরে আমন ধানে রোগের সংক্রমণ দিশেহারা কৃষক      ● পিরোজপুরের জিয়ানগরে অগ্নিকাণ্ডে হোটেল পুড়ে ছাই      ● সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানি নভেম্বরে-ডিসেম্বরে      ● এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর, মানতে হবে যেসব নির্দেশনা      ● ব্যবসা শুরুতে তরুণেরা পাবেন ২০ লাখ টাকা, আবেদন ১ নভেম্বর থেকে      ● বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি      
বিপিএলে বিনিয়োগের পাশাপাশি বিনিময় কর্মসূচির প্রস্তাব পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজির
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:০৬ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল কিনে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের সামিন রানা। সব প্রক্রিয়া ও দর-কষাকষি অনুকূলে থাকলে বিপিএলে দল কেনার সুযোগ নিতে চান তিনি। রোববার (১৮ অক্টোবর) আবুধাবিতে বাংলাদেশি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ আগ্রহের কথা জানান পাকিস্তানের এই ক্রিকেট সংগঠক।

সামিন রানা বলেন, ‘বাংলাদেশ আমার হৃদয়ের খুব কাছাকাছি। আমি বিপিএল বা বাংলাদেশ ক্রিকেটের কোথাও অংশ নেওয়ার সুযোগ খুঁজছি। সুযোগ পেলে বিপিএলের অংশ হতে পছন্দ করব।’ বিপিএলের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের আবেগ বিবেচনায় এ ধরনের একটি টুর্নামেন্ট পরিচালনায় সংগ্রাম করার কথা নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলেও জানান সামিন। সেখানে পিএসএলসহ বিভিন্ন লিগে কাজ করার অভিজ্ঞতা এবং বিপিএল কীভাবে উন্নত করা যায়, তা নিয়ে মতবিনিময় হয়েছে।

বিপিএলে দল কেনার সুযোগ না হলেও বিসিবির সঙ্গে ক্রিকেটারদের বিনিময় কর্মসূচি চালুর আগ্রহ রয়েছে সামিনের। তাঁর ভাষ্য, পাকিস্তানের হাই পারফরম্যান্স সেন্টারে জিম্বাবুয়ের আটজন ক্রিকেটার ছয় সপ্তাহ প্রশিক্ষণ নিয়েছেন। একইভাবে বাংলাদেশের ক্রিকেটারদের জন্যও পাকিস্তানে শেখা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করতে চান তিনি। তাঁর মতে, এমন উদ্যোগ দুই দেশের ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  বিপিএল   সামিন রানা   লাহোর কালান্দার্স   পাকিস্তান সুপার লিগ   তামিম ইকবাল   বাংলাদেশ ক্রিকেট বোর্ড   ক্রিকেট   ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close