রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু      ● কেন ‘থালাইভা’ রজনীকান্ত, আবারও প্রমাণ ‘জেলার ২’-এ      ● লক্ষ্মীপুরে পৌর স্বাস্থ্য সহকারীর স্যানেটারি ইন্সপেক্টর পরিচয়ে প্রভাব বিস্তার      ● উলিপুরে আমন ধানে রোগের সংক্রমণ দিশেহারা কৃষক      ● পিরোজপুরের জিয়ানগরে অগ্নিকাণ্ডে হোটেল পুড়ে ছাই      ● সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানি নভেম্বরে-ডিসেম্বরে      ● এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর, মানতে হবে যেসব নির্দেশনা      ● ব্যবসা শুরুতে তরুণেরা পাবেন ২০ লাখ টাকা, আবেদন ১ নভেম্বর থেকে      ● বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি      ● মাতারবাড়ী বন্দর দিয়ে সেভেন সিস্টার্সকে বঙ্গোপসাগরে যুক্ত করতে চায় জাপান      ● সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ২১      ● ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব নিশ্চিতকরণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      
কেন ‘থালাইভা’ রজনীকান্ত, আবারও প্রমাণ ‘জেলার ২’-এ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:৫০ পিএম

বয়সকে যেন হার মানিয়েছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। তাঁর নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি প্রথম তিন দিনেই বিশ্বজুড়ে ৩১৭ কোটি ১৫ লাখ রুপি গ্রস আয় করেছে বলে জানিয়েছে বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্ক। এর মধ্যে ভারতের বাজার থেকে আয় ১৬৯ কোটি ৬৫ লাখ এবং বিদেশ থেকে ১৪৭ কোটি ৫০ লাখ রুপি। 

নেলসন দিলীপকুমারের পরিচালনায় ‘জেলার ২’ মূলত একটি তামিল অ্যাকশন সিনেমা। ছবিতে রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছেন মোহনলাল, শিবরাজকুমারসহ আরও অনেকে। মুক্তির পর তামিলনাড়ুসহ দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দ্রুত ৩০০ কোটি রুপির ঘর পেরিয়ে যাওয়ায় ছবিটি রজনীকান্তের ক্যারিয়ারের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য হিসেবে আলোচনায় এসেছে।
অন্যদিকে, অজয় দেবগনের ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ ২ অক্টোবর মুক্তির পর বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। বিভিন্ন বক্স অফিস ট্র্যাকিং সূত্রের হিসাবে, ছবিটির বিশ্বব্যাপী আয় ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে। তবে ‘জেলার ২’ মুক্তির পর দুই সিনেমার বক্স অফিস লড়াই নতুন মাত্রা পেয়েছে। রজনীকান্তের ছবির আয় শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, এখন সেই দিকেই নজর দর্শক ও চলচ্চিত্র বিশ্লেষকদের।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  রজনীকান্ত   থালাইভা   জেলার ২   অজয় দেবগন   দৃশ্যম ৩   ভারতীয় সিনেমা   বক্স অফিস   দক্ষিণী সিনেমা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close