রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● লক্ষ্মীপুরে পৌর স্বাস্থ্য সহকারীর স্যানেটারি ইন্সপেক্টর পরিচয়ে প্রভাব বিস্তার      ● উলিপুরে আমন ধানে রোগের সংক্রমণ দিশেহারা কৃষক      ● পিরোজপুরের জিয়ানগরে অগ্নিকাণ্ডে হোটেল পুড়ে ছাই      ● সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানি নভেম্বরে-ডিসেম্বরে      ● এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর, মানতে হবে যেসব নির্দেশনা      ● ব্যবসা শুরুতে তরুণেরা পাবেন ২০ লাখ টাকা, আবেদন ১ নভেম্বর থেকে      ● বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি      ● মাতারবাড়ী বন্দর দিয়ে সেভেন সিস্টার্সকে বঙ্গোপসাগরে যুক্ত করতে চায় জাপান      ● সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ২১      ● ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব নিশ্চিতকরণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      ● আশুগঞ্জে কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু      ● আগুনে ঝরল ১০ প্রাণ, এবার টুপটুপ রিসোর্টের মালিকের বিরুদ্ধে মামলা      
ব্যবসা শুরুতে তরুণেরা পাবেন ২০ লাখ টাকা, আবেদন ১ নভেম্বর থেকে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:১২ পিএম

তরুণদের আত্মকর্মসংস্থান ও নতুন ব্যবসায়িক উদ্যোগে উৎসাহ দিতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় একজন যোগ্য উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পেতে পারেন। দেশের বাকি ৫৬ জেলার সব উপজেলার তরুণদের কাছ থেকে আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে এবং যে উপজেলার জন্য আবেদন করবেন, তাঁকে সেই উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নতুন ব্যবসা শুরুর পরিকল্পনা বা উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা থাকলেই আবেদন করা যাবে; আগে থেকে ব্যবসা থাকা বাধ্যতামূলক নয়। তবে আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক ঋণ নেওয়া ব্যক্তি, ঋণখেলাপি এবং সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এ কর্মসূচির আওতায় অর্থায়নের জন্য বিবেচিত হবেন না।

আগ্রহী উদ্যোক্তাদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে নিজ উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট www.bb.org.bd এবং এসএমই পোর্টালে www.bb.org.bd/smespd_portal। কর্মসূচির প্রথম পর্যায়ে আট জেলার ৬৪টি উপজেলায় আবেদন গ্রহণ করা হয়। ওই পর্যায়ে ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়ে, যার মধ্যে নেত্রকোণা জেলায় সর্বোচ্চ ৫ হাজার ৩৫১টি আবেদন ছিল।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ ব্যাংক   তরুণ উদ্যোক্তা   ঋণ ও অনুদান   উদ্যোগ কর্মসূচি   ব্যবসায়িক অর্থায়ন   আত্মকর্মসংস্থান   উদ্যোক্তা ঋণ   আবেদন পদ্ধতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close