রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● লক্ষ্মীপুরে পৌর স্বাস্থ্য সহকারীর স্যানেটারি ইন্সপেক্টর পরিচয়ে প্রভাব বিস্তার      ● উলিপুরে আমন ধানে রোগের সংক্রমণ দিশেহারা কৃষক      ● পিরোজপুরের জিয়ানগরে অগ্নিকাণ্ডে হোটেল পুড়ে ছাই      ● সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানি নভেম্বরে-ডিসেম্বরে      ● এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর, মানতে হবে যেসব নির্দেশনা      ● ব্যবসা শুরুতে তরুণেরা পাবেন ২০ লাখ টাকা, আবেদন ১ নভেম্বর থেকে      ● বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি      ● মাতারবাড়ী বন্দর দিয়ে সেভেন সিস্টার্সকে বঙ্গোপসাগরে যুক্ত করতে চায় জাপান      ● সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ২১      ● ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব নিশ্চিতকরণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      ● আশুগঞ্জে কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু      ● আগুনে ঝরল ১০ প্রাণ, এবার টুপটুপ রিসোর্টের মালিকের বিরুদ্ধে মামলা      
মাতারবাড়ী বন্দর দিয়ে সেভেন সিস্টার্সকে বঙ্গোপসাগরে যুক্ত করতে চায় জাপান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:০৫ পিএম

বাংলাদেশের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে আঞ্চলিক শিল্প ও যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে চায় জাপান। এর মাধ্যমে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্য—সেভেন সিস্টার্সকে বঙ্গোপসাগর ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করছে দেশটি। ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু রোববার (১৮ অক্টোবর) জাপানের কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। সূত্রটির মতে, মাতারবাড়ী বন্দর বাংলাদেশকে আঞ্চলিক শিল্পকেন্দ্রে পরিণত করার সম্ভাবনা রাখে। 

চলতি মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য জাপান সফরে মাতারবাড়ী শিল্প, বন্দর ও বাণিজ্যিক কেন্দ্র প্রকল্পটি গুরুত্ব পেতে পারে। ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত বিভিন্ন প্রকল্পে জাপানের আর্থিক সহায়তা চাওয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বড় জাহাজ পরিচালনা ও আঞ্চলিক পণ্য পরিবহনে বাংলাদেশের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

জাপানের কূটনীতিকেরা মনে করছেন, মাতারবাড়ীকে কেন্দ্র করে বাংলাদেশ, ভারতের উত্তর-পূর্বাঞ্চল, ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে যোগাযোগ বাড়ানোর সুযোগ রয়েছে। তবে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন এবং সীমান্তপারের যোগাযোগ প্রকল্পগুলোর অনিশ্চয়তা এ পরিকল্পনা বাস্তবায়নে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এর আগে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে ফেনী নদীর ওপর মৈত্রী সেতু নির্মিত হলেও সেটি এখনো চালু হয়নি।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মাতারবাড়ী বন্দর   জাপান   সেভেন সিস্টার্স   তারেক রহমান   গভীর সমুদ্রবন্দর   আঞ্চলিক যোগাযোগ   বঙ্গোপসাগর   জাইকা   বাংলাদেশ-ভারত সম্পর্ক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close