| শিরোনাম: |

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩১৯ জন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে বা হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৯ জন।
রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৯২ জন। এ ছাড়া পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন আরও ১০৪ জন।
এ সময়ে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৪৪ জনে। তাঁদের মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ১২২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ