রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● লক্ষ্মীপুরে ৭০ অবৈধ ইটভাটা বন্ধে দুই এমপির চিঠি, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের       ● আরআইসির প্রবীণদের আয় সুরক্ষা প্রকল্পের সমাপ্তি      ● সুস্থ থাকতে রাসুল (সা.)-এর ১৪টি সুন্নাহ      ● তহশিলদারের অপরাধ আড়ালের চেষ্টা      ● এআইয়ের চাহিদায় মেমোরি চিপের সংকট, বাড়ছে স্মার্টফোনের দাম      ● বরিশালে ৪ জনকে জরিমানা      ● রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান      ● ত্বকের যত্নে ভ্যাসলিন নাকি গ্লিসারিন, কোনটি ভালো?      ● বিপিএলে বিনিয়োগের পাশাপাশি বিনিময় কর্মসূচির প্রস্তাব পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজির      ● অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই      ● ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো      ● হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু      
ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব নিশ্চিতকরণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ২:৫৪ পিএম

বাংলাদেশ প্রেস কাউন্সিল এর উদ্দ্যোগে গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব নিশ্চিতকরণ এবং অধিকার ও দায়িত্ববোধ-সম্পর্কিত আইন ও বিধিবিধান বাস্তবায়নের গুরুত্ব বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সার্কিট হাউজের কনফারেন্স রুমে জেলার
কর্মশালায় গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা, সংবাদ পরিবেশনে নৈতিকতা বজায় রাখা এবং প্রচলিত আইন ও বিধিবিধান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, তথ্যের সত্যতা যাচাই, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার মধ্যে সমন্বয় সাধন এবং সাংবাদিকতার পেশাগত মান উন্নয়নে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, বিশেষ অতিথি ঠাকুরগাঁও পুলিশ সুপার বেলাল হোসেন।

রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক।

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকদের অধিকার আদায়, পেশাগত মর্যাদা রক্ষা এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে সমাজের অনিয়ম-দুর্নীতি তুলে ধরার পাশাপাশি জনগণের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ক্ষেত্রে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
কর্মশালায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ঠাকুরগাঁও   বাংলাদেশ প্রেস কাউন্সিল   সাংবাদিক প্রশিক্ষণ   পেশাদার সাংবাদিকতা   গণমাধ্যমের স্বাধীনতা   বস্তুনিষ্ঠ সংবাদ   সাংবাদিকদের অধিকার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close