প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১২:২১ পিএম

দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে অবস্থান করেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের বিভিন্ন সংকট ও দুর্যোগে মানুষের পাশে থেকেছেন বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। রোববার (১৮ অক্টোবর) জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশন কেবল জাতীয় পর্যায়েই নয়, দেশের একদম প্রান্তিক অঞ্চল পর্যন্ত পৌঁছাতে পেরেছে।’ তাঁর ভাষ্য অনুযায়ী, করোনা মহামারি, অতিবৃষ্টি, বন্যা ও শীতের সময়ও তারেক রহমানের নির্দেশনায় সংগঠনটি মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে।
তিনি আরও বলেন, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও সংগঠনটি তরুণ ও কিশোরদের বিজ্ঞান ও শিক্ষায় উৎসাহিত করতে অনলাইনে বিজ্ঞান প্রদর্শনীসহ নানা কর্মসূচি চালিয়েছে। পাশাপাশি দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারীদের কৃত্রিম পা সংযোজন, বৃক্ষরোপণ ও চিকিৎসাসহায়তার মতো কার্যক্রমও পরিচালনা করছে জেডআরএফ। অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার, পরিচালক ড. মোর্শেদ হাসান খান এবং বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এস পি