প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১:২৭ পিএম

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কাল
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচন আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের জন্য আগামীকাল ১৬ অক্টোবর থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মনোনয়নপ্রত্যাশীদের শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে বলা হয়েছে। পূরণ করা ফরম পরদিন ১৭ অক্টোবর একই স্থান ও সময়ে জমা দিতে হবে।
বৃহস্পতিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ