বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ডিজিটাল অপরাধ দমনে বাড়বে পুলিশের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী      ● নতুন অ্যান্ড্রয়েড ফোনেও ম্যালওয়্যার, ব্যবহারকারীর অজান্তেই যা করতে পারে      ● বরিশালে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত।      ● ‘নিজের সন্তান চান’—সালমানকে নিয়ে নতুন জল্পনা      ● বামনী মডেল মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ      ● বিচ্ছেদ নিয়ে আইনি লড়াই, স্বামীর বিরুদ্ধে মুখ খুললেন সেলিনা      ● রাজাপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ      ● শেষ মুহূর্তের গোলে বায়ার্নকে রুখে দিল ভাইকিং      ● আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবেন নারীরা      ● বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দলে নতুন মুখ উইকহ্যাম      ● মোংলায় টাস্কফোর্সের যৌথ অভিযানে ৬ জন গ্রেপ্তার, কারাদণ্ড ও জরিমানা      ● টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট      
ডিজিটাল অপরাধ দমনে বাড়বে পুলিশের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৩:০৭ পিএম

ডিজিটাল জগতে সংঘটিত অপরাধ প্রতিরোধ ও মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। অপরাধের পরিবর্তিত ধরন মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক বিশ্লেষণের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমেদ বলেন, অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো জরুরি। এ জন্য ফরেনসিক পরীক্ষাগার আধুনিকায়নের পাশাপাশি উন্নত যন্ত্রপাতি, প্রয়োজনীয় সরঞ্জাম, অবকাঠামো ও অন্যান্য লজিস্টিক সুবিধা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, সিআইডি প্রতিষ্ঠালগ্ন থেকেই রাসায়নিক পরীক্ষাগার পরিচালনা করে আসছে। এসব পরীক্ষাগারে বিভিন্ন ধরনের নমুনা পরীক্ষা করে বিচারিক কার্যক্রমের জন্য প্রতিবেদন দেওয়া হয়। তবে বর্তমান সময়ে অপরাধের ধরন ও পরিধি বিবেচনায় পরীক্ষাগারগুলোর সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিচারব্যবস্থায় মানুষের ন্যায়বিচার পাওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করতে বৈজ্ঞানিক বিশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ, পরীক্ষা-নিরীক্ষা এবং যথাযথ সনদ ও প্রতিবেদন তৈরি করা সম্ভব হয়।

তিনি বলেন, সময়ের চাহিদা অনুযায়ী ডিজিটাল জগতে সংঘটিত অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দক্ষ ও প্রস্তুত থাকতে হবে। এ লক্ষ্য অর্জনে পরীক্ষাগারের সুযোগ-সুবিধা বাড়ানো, আধুনিক প্রযুক্তি সংযোজন এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে সরকার কাজ করবে।

ডিজিটাল অপরাধ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর তদন্ত ও বৈজ্ঞানিক বিশ্লেষণের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে অপরাধ শনাক্তকরণ এবং বিচারিক কার্যক্রমে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close