রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● দক্ষিণ গফরগাঁওয়ে দুস্থ, অসহায়, দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের শাড়ি ও চালের ডিও বিতরণ করেন -এমপি আক্তারুজ্জামান বাচ্চু      ● সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী      ● রুফটপ সোলারে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি সরকার ও ইডকলের      ● দুই বিশ্বযুদ্ধেও টিকে ছিল, বিক্ষোভের আগুনে ধ্বংস ফ্রান্সের ঐতিহাসিক টাউন হল      ● কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৯ মৃত্যু, গ্রেপ্তার ৭      ● হরমুজ প্রণালিতে দুই তেলবাহী জাহাজে আগুন, দাবি ইরানের      ● রণবীরের রিয়েল এস্টেট সাম্রাজ্যের হিসাব জানলে চমকে যাবেন      ● 'টুপটুপ' দূর্ঘটনা : উদ্বেগ, উৎকন্ঠা ও শোকের কক্সবাজার       ● জাতীয় পতাকার মর্যাদা রক্ষা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী      ● বগুড়ায় সড়ক নিরাপত্তা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত      ● সোনাগাজীতে ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ, আগুনে ধ্বংস      ● ইউরোপের চার দেশে বিক্ষোভ, ফ্রান্সে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ      
দক্ষিণ গফরগাঁওয়ে দুস্থ, অসহায়, দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের শাড়ি ও চালের ডিও বিতরণ করেন -এমপি আক্তারুজ্জামান বাচ্চু
প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১১:৫৫ AM

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে দুস্থ, অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ১৬০টি শাড়ি এবং ৬ হাজার কেজি চালের ডিও বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ গফরগাঁও উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া এ সহায়তা উপজেলার আটটি ইউনিয়নের ১০টি পূজামণ্ডপের জন্য বরাদ্দ দেওয়া হয়। পাশাপাশি দুস্থ নারীদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়।

দক্ষিণ গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল হক ফারুক রেজা। এ সময় উপজেলা প্রকৌশলী কে এস আর এম জি কিবরিয়া, পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, বিএনপি নেতা একেএম আনসার উদ্দিন ও আসাদুজ্জামান সুজন, যুবদল নেতা মো. এমদাদুল হক, সংসদ সদস্যের একান্ত সচিব শাকিল আহমেদ রূপক এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার রায় ও সম্পাদক অনিল রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়, সরকারের এ সহায়তা দুস্থ ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলোর দুর্গাপূজার আনন্দ বাড়াতে ভূমিকা রাখবে। উৎসবকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ সহায়তা দেওয়া হয়েছে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  দক্ষিণ গফরগাঁও   ময়মনসিংহ   আক্তারুজ্জামান বাচ্চু   শারদীয় দুর্গাপূজা   শাড়ি বিতরণ   চালের ডিও   প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল   সনাতন ধর্মাবলম্বী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close