রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● দুই বিশ্বযুদ্ধেও টিকে ছিল, বিক্ষোভের আগুনে ধ্বংস ফ্রান্সের ঐতিহাসিক টাউন হল      ● কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৯ মৃত্যু, গ্রেপ্তার ৭      ● হরমুজ প্রণালিতে দুই তেলবাহী জাহাজে আগুন, দাবি ইরানের      ● রণবীরের রিয়েল এস্টেট সাম্রাজ্যের হিসাব জানলে চমকে যাবেন      ● 'টুপটুপ' দূর্ঘটনা : উদ্বেগ, উৎকন্ঠা ও শোকের কক্সবাজার       ● জাতীয় পতাকার মর্যাদা রক্ষা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী      ● বগুড়ায় সড়ক নিরাপত্তা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত      ● সোনাগাজীতে ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ, আগুনে ধ্বংস      ● ইউরোপের চার দেশে বিক্ষোভ, ফ্রান্সে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ      ● স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো ইকোকার্ডিওগ্রাফি সেবা       ● মাদ্রাসা শিক্ষককে রাজকীয় সংবর্ধনা      ● মাধবপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার      
দুই বিশ্বযুদ্ধেও টিকে ছিল, বিক্ষোভের আগুনে ধ্বংস ফ্রান্সের ঐতিহাসিক টাউন হল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৫ AM

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবার অবনতির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের মধ্যে আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪৩ বছরের পুরোনো একটি ঐতিহাসিক টাউন হল। দেশটির লিমোজ শহরের এই ভবনটি দুই বিশ্বযুদ্ধের সময়ও টিকে ছিল। শনিবার (১৭ অক্টোবর) বিক্ষোভের শেষ পর্যায়ে মুখোশধারীদের হামলা ও অগ্নিসংযোগে ভবনটির ছাদ ধসে পড়ে এবং বড় একটি অংশ পুড়ে যায়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঐতিহাসিক ভবনটির ক্ষয়ক্ষতি ব্যাপক। 

রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে আয়োজিত বিক্ষোভ একপর্যায়ে সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে রূপ নেয়। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, বিক্ষোভে অংশ নেন প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ। অন্যদিকে, শ্রমিক ইউনিয়ন সিজিটির দাবি, অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৮ লাখ। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানান, সহিংসতার ঘটনায় ১ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আহত হয়েছেন ১৫০ জন পুলিশ সদস্য। 

লিমোজ ছাড়াও প্যারিস, মার্সেই, নিস, নঁত, বোর্দো, লিল ও তুলুজসহ বিভিন্ন শহরে দোকানপাট ও সরকারি স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। দক্ষিণাঞ্চলীয় সাঁ-এতিয়েন শহরে সংঘর্ষের সময় ১৭ বছর বয়সী এক কিশোরের ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার ঘোষণা দিয়েছেন।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ফ্রান্স   লিমোজ   ঐতিহাসিক টাউন হল   বিক্ষোভ   জীবনযাত্রার ব্যয়   মূল্যস্ফীতি   অগ্নিসংযোগ   ইমানুয়েল ম্যাক্রোঁ   ইউরোপের বিক্ষোভ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close