রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● রুফটপ সোলারে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি সরকার ও ইডকলের      ● দুই বিশ্বযুদ্ধেও টিকে ছিল, বিক্ষোভের আগুনে ধ্বংস ফ্রান্সের ঐতিহাসিক টাউন হল      ● কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৯ মৃত্যু, গ্রেপ্তার ৭      ● হরমুজ প্রণালিতে দুই তেলবাহী জাহাজে আগুন, দাবি ইরানের      ● রণবীরের রিয়েল এস্টেট সাম্রাজ্যের হিসাব জানলে চমকে যাবেন      ● 'টুপটুপ' দূর্ঘটনা : উদ্বেগ, উৎকন্ঠা ও শোকের কক্সবাজার       ● জাতীয় পতাকার মর্যাদা রক্ষা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী      ● বগুড়ায় সড়ক নিরাপত্তা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত      ● সোনাগাজীতে ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ, আগুনে ধ্বংস      ● ইউরোপের চার দেশে বিক্ষোভ, ফ্রান্সে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ      ● স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো ইকোকার্ডিওগ্রাফি সেবা       ● মাদ্রাসা শিক্ষককে রাজকীয় সংবর্ধনা      
রুফটপ সোলারে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি সরকার ও ইডকলের
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৮ AM

দেশে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা বা রুফটপ সোলারের প্রসারে সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করতে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি করেছে সরকার ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। রোববার (১৮ অক্টোবর) ইডকলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও ইডকলের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রুফটপ সোলার কর্মসূচির আওতায় ইডকল ও বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) যৌথভাবে মোট ১ হাজার কোটি টাকা অর্থায়ন পাবে। এর মধ্যে ইডকলের সঙ্গে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি হয়েছে। এই অর্থের মাধ্যমে গৃহস্থালি, ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে ঋণ দেওয়া হবে। ঋণের সুদের হার হবে সর্বোচ্চ ৬ শতাংশ।

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার ‘নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০’ গ্রহণ করেছে। এই কৌশলপত্রে ২০৩০ সালের মধ্যে নতুন করে ১০ হাজার ৫০০ মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রুফটপ সোলার থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট সক্ষমতা অর্জনের পরিকল্পনা রয়েছে। কম সুদে অর্থায়নের এ উদ্যোগ ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে ব্যক্তি ও বেসরকারি খাতের বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  রুফটপ সোলার   ইডকল   ঋণচুক্তি   সৌরবিদ্যুৎ   নবায়নযোগ্য জ্বালানি   অর্থ মন্ত্রণালয়   বিআইএফএফএল   শিল্পপ্রতিষ্ঠান   সহজ শর্তে ঋণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close