রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী      ● রুফটপ সোলারে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি সরকার ও ইডকলের      ● দুই বিশ্বযুদ্ধেও টিকে ছিল, বিক্ষোভের আগুনে ধ্বংস ফ্রান্সের ঐতিহাসিক টাউন হল      ● কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৯ মৃত্যু, গ্রেপ্তার ৭      ● হরমুজ প্রণালিতে দুই তেলবাহী জাহাজে আগুন, দাবি ইরানের      ● রণবীরের রিয়েল এস্টেট সাম্রাজ্যের হিসাব জানলে চমকে যাবেন      ● 'টুপটুপ' দূর্ঘটনা : উদ্বেগ, উৎকন্ঠা ও শোকের কক্সবাজার       ● জাতীয় পতাকার মর্যাদা রক্ষা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী      ● বগুড়ায় সড়ক নিরাপত্তা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত      ● সোনাগাজীতে ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ, আগুনে ধ্বংস      ● ইউরোপের চার দেশে বিক্ষোভ, ফ্রান্সে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ      ● স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো ইকোকার্ডিওগ্রাফি সেবা       
সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১১:৫২ AM

সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড বা জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৮ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে সেনানিবাসে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁকে স্বাগত জানান। পরে সেনাবাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এরপর পেশাগত সাফল্যের স্বীকৃতি হিসেবে সাতটি ইউনিটের হাতে জাতীয় পতাকা তুলে দেন তিনি।

জাতীয় পতাকার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এই ন্যাশনাল স্ট্যান্ডার্ড শুধু একটি পতাকা নয়; বরং এটি একটি ইউনিটের ইতিহাস, ঐতিহ্য, শৃঙ্খলা, আত্মত্যাগ, পেশাদারত্ব এবং দেশের প্রতি অঙ্গীকারের প্রতীক।’ তিনি আরও বলেন, জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব। জাতীয় পতাকা পাওয়া মানে অর্পিত দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালনের নতুন শপথ নেওয়া। জাতীয় পতাকা পাওয়া সাতটি ইউনিট হলো ৭ ও ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এয়ার ডিফেন্স রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ও ৫৭ ইস্ট বেঙ্গল এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর, দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও পেশাদার বাহিনী গড়ে তোলার কার্যক্রম অব্যাহত রয়েছে। ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার স্পেস ও ইলেকট্রনিক যুদ্ধের মতো আধুনিক সক্ষমতা জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি দেশেই অস্ত্র, গোলাবারুদ ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বিত প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।





স্বদেশ প্রতিদিন/এস পি





আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   বাংলাদেশ সেনাবাহিনী   জাতীয় পতাকা   ন্যাশনাল স্ট্যান্ডার্ড   সাভার সেনানিবাস   সেনাবাহিনীর আধুনিকায়ন   প্রতিরক্ষা শিল্প   জাতীয় নিরাপত্তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close