সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ নারীর মৃত্যু      ● পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়ন ও বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: মীর শাহে আলম      ● যুগ পেরোলেও দুর্ভোগে দুই জেলার লাখো মানুষ      ● ২৩০ মেট্রিক টন কয়লাসহ ৯ জন আটক      ● ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ      ● ছেঁউড়িয়ার বাইরে কুড়িগ্রামে লালনচর্চার নতুন ঠিকানা      ● অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব      ● ঈশ্বরদীতে বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক      ● পূজায় বাড়ি ফিরতে ১৩ কি.মি. এ ভোগান্তি      ● নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ      ● কৃষিজমির উর্বর মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা      ● ‎মাদক আসক্ত ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন      
ফিলিস্তিনে অবৈধ বসতি বন্ধ ও প্রত্যাহারে ইসরায়েলকে চীনের আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১২:১৭ পিএম

অধিকৃত পশ্চিম তীরে জোরপূর্বক বসতি স্থাপন বন্ধ এবং ইতোমধ্যে গড়ে তোলা বসতি প্রত্যাহার করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আজারবাইজানের রাজধানী বাকুতে বৃহস্পতিবার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। ওয়াং ই বলেন, ফিলিস্তিন সংকটকে চীন এ শতাব্দীর সবচেয়ে বড় ঐতিহাসিক অবিচার হিসেবে দেখে। 

বৈঠকে ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও পুনর্মিলন প্রতিষ্ঠা চীনের নীতির অন্যতম ভিত্তি। ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সংকটের সমাধানই সঠিক পথ বলে মনে করে বেইজিং। গাজায় অবিলম্বে ও পূর্ণাঙ্গভাবে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি, যাতে মানবিক বিপর্যয় আরও গভীর না হয়। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আগাবেকিয়ান শাহিনের সঙ্গেও বৈঠক করেছেন ওয়াং ই। এ সময় ফিলিস্তিনিদের বৈধ জাতীয় অধিকার প্রতিষ্ঠার প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। সব পক্ষকে দ্রুত সংলাপ ও আলোচনায় ফিরিয়ে আনতে এবং সংঘাতের রাজনৈতিক সমাধান খুঁজতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ফিলিস্তিন   ইসরায়েল   চীন   ওয়াং ই   পশ্চিম তীর   অবৈধ বসতি   গাজা   দুই রাষ্ট্রভিত্তিক সমাধান   মধ্যপ্রাচ্য সংকট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close