বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● শসা চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য      ● ৫০০ টাকা বাজিতে জীবন্ত পাখি ছিঁড়ে খাওয়ার ঘটনা      ● বাবার ফোন বিক্রি করে পালাল ৪ শিক্ষার্থী      ● কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী যুবক নিহত, দশম শ্রেণির ছাত্রের আত্মহত্যা      ● রাশিয়ায় চাকরির প্রলোভনে নিয়ে যুদ্ধে পাঠানো ২০ বাংলাদেশির মৃত্যু      ● ধানখেতে পাতার ঘর, ফাঁদে পড়ছে ঝাঁকে ঝাঁকে বক      ● রান্নার প্রতিভা তুলে ধরতে ফিরছে ‘সেরা রাঁধুনী’      ● কেন্দুয়ায় সায়মা শাহজাহান একাডেমীর সভাপতি মনোনীত সেকুল ইসলাম খান       ● সোনাগাজীতে হিন্দু সম্প্রদায়ের মাঝে পরিবেশ মন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান      ● নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্যে ইলিশ বিক্রি      ● রোগ হওয়ার আগেই ঝুঁকি শনাক্তে সহায়তা করতে পারে এআই      ● ডিজিটাল অপরাধ দমনে বাড়বে পুলিশের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী      
বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দলে নতুন মুখ উইকহ্যাম
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২:৪০ পিএম আপডেট: ১৪.১০.২০২৬ ২:৫১ PM

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে নেই সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা অধিনায়ক শাই হোপ ও পেসার আলজারি জোসেফ। হোপকে বিশ্রাম দেওয়া হয়েছে, আর শারীরিক ধকল ও চোটের ঝুঁকি বিবেচনায় সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন জোসেফ।

এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন কেভিন উইকহ্যাম। এ ছাড়া পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ হোম সিরিজে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া ওপেনার জন ক্যাম্পবেল সুস্থ হয়ে দলে ফিরেছেন।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) এক বিবৃতিতে জানানো হয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞের পরামর্শের ভিত্তিতে আলজারি জোসেফকে টেস্ট দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। লাল বলের ক্রিকেটে দীর্ঘ সময় বোলিং করার শারীরিক চাপ ও চোটের ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় জোসেফের সম্মতিও রয়েছে। তবে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে তার খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি।

জোসেফের পরিবর্তে টেস্ট দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার কিমো পল। অন্যদিকে, ২০২৭ সালের বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে শাই হোপের কাজের চাপ কমাতে তাকে বিশ্রাম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন উইকহ্যাম।

ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন উইকহ্যাম। প্রতিযোগিতায় তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ৭৮.৬০ গড়ে করেছেন ৩৯৩ রান। এ ছাড়া ২৫টি প্রথম শ্রেণির ম্যাচে ছয়টি সেঞ্চুরিসহ ৪০.৮৮ গড়ে রান করেছেন তিনি।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের এই টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আগামী ২৮ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ৫ নভেম্বর সিলেটে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে ১৮ অক্টোবর ঢাকায় পৌঁছে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের দল

রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close