মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে প্রথম, অনন্য রেকর্ড গড়লেন লিটন      ● নিয়মিত সেবা পাচ্ছেন গ্রহিতারা      ● গ্যাসের চুলায় কমলা রঙের শিখা দেখলে কী করবেন?      ● প্রতিদিন পেয়ারা খেলে যেসব উপকার মেলে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু      ● ৬২ ফ্লাইট বাতিল, শাহজালালে বাড়ছে যাত্রীদের দুর্ভোগ      ● রূপপুরে চালু হচ্ছে আধুনিক তথ্য সহায়তা প্রযুক্তি      ● জুলাই অভ্যুত্থানে তরুণদের অবদান স্মরণীয়: রিজভী      ● ৩৪ বছর বয়সে মারা গেলেন ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা      ● শীতের ত্বকচর্চায় গ্লিসারিন ব্যবহারের সহজ উপায়      ● বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার উদ্যোগ      ● সকালে কিশমিশ ভেজানো পানি পান করলে কী হয়?      
১৪৯ বছরের টেস্ট ইতিহাসে প্রথম, অনন্য রেকর্ড গড়লেন লিটন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৪:০৩ পিএম

বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের দুর্দান্ত পারফরম্যান্সে যোগ হলো নতুন বিশ্বরেকর্ড। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে এক ইনিংসে ফিফটি, অন্য ইনিংসে সেঞ্চুরি করার পাশাপাশি উইকেটের পেছনে ৯টি ডিসমিসাল করেছেন তিনি। টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে একই ম্যাচে এমন কীর্তি গড়া প্রথম ক্রিকেটার লিটন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে আফগানিস্তানের ব্যাটার ইকরাম আলীখিলকে দুর্দান্ত ক্যাচে ফিরিয়ে দিয়ে এই রেকর্ড গড়েন বাংলাদেশের এই উইকেটকিপার। ইবাদত হোসেনের বলে ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে ক্যাচটি নেন তিনি। ওই সেশনে বাংলাদেশের একমাত্র উইকেটটিও আসে তাঁর এই দারুণ প্রচেষ্টায়।

চলতি টেস্টে ব্যাট ও গ্লাভস—দুই দায়িত্বেই উজ্জ্বল লিটন। প্রথম ইনিংসে ৫৩ রানের পর দ্বিতীয় ইনিংসে খেলেছেন ১০২ রানের দুর্দান্ত ইনিংস। তাঁর ব্যাটিংয়ে বাংলাদেশ বড় লিড গড়ার সুযোগ পায়। এর আগে উইকেটকিপিংয়েও ধারাবাহিকতা দেখিয়ে ভেঙেছেন দেশের হয়ে এক টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড।

আফগানিস্তানের প্রথম ইনিংসে চারটি ক্যাচ ও একটি স্টাম্পিং করেন লিটন। দ্বিতীয় ইনিংসেও একের পর এক ক্যাচ নিয়ে নিজের সংগ্রহ বাড়ান। ইকরাম আলীখিলের ক্যাচটি নেওয়ার পর তাঁর মোট ডিসমিসালের সংখ্যা দাঁড়ায় ৯-এ। এর মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার খালেদ মাসুদ পাইলটের ২০০৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে করা সাত ডিসমিসালের রেকর্ড ছাড়িয়ে যান তিনি।

এবার লিটনের সামনে এক টেস্টে উইকেটকিপারের সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ড ভাঙার সুযোগও রয়েছে। এই রেকর্ডটি ১১টি ডিসমিসাল নিয়ে যৌথভাবে ধরে রেখেছেন ইংল্যান্ডের জ্যাক রাসেল, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স এবং ভারতের ঋষভ পন্ত। রাসেল ১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ডি ভিলিয়ার্স ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে এবং পন্ত ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েন।

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে লিটনের এমন পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটে নতুন অধ্যায় যোগ করেছে। ব্যাট হাতে দুই ইনিংসে ফিফটি ও সেঞ্চুরি এবং উইকেটের পেছনে ৯ ডিসমিসালের অনন্য সমন্বয়ে তিনি নিজের নাম তুলে নিয়েছেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে। এখন নজর, এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ডও তিনি ভাঙতে পারেন কি না।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  লিটন দাস   বাংলাদেশ ক্রিকেট   বিশ্বরেকর্ড   আফগানিস্তান বনাম বাংলাদেশ   আবুধাবি টেস্ট   টেস্ট ক্রিকেট   উইকেটকিপিং   খালেদ মাসুদ পাইলট   ঋষভ পন্ত   ক্রিকেট সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close