বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ৫০০ টাকা বাজিতে জীবন্ত পাখি ছিঁড়ে খাওয়ার ঘটনা      ● বাবার ফোন বিক্রি করে পালাল ৪ শিক্ষার্থী      ● কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী যুবক নিহত, দশম শ্রেণির ছাত্রের আত্মহত্যা      ● রাশিয়ায় চাকরির প্রলোভনে নিয়ে যুদ্ধে পাঠানো ২০ বাংলাদেশির মৃত্যু      ● ধানখেতে পাতার ঘর, ফাঁদে পড়ছে ঝাঁকে ঝাঁকে বক      ● রান্নার প্রতিভা তুলে ধরতে ফিরছে ‘সেরা রাঁধুনী’      ● কেন্দুয়ায় সায়মা শাহজাহান একাডেমীর সভাপতি মনোনীত সেকুল ইসলাম খান       ● সোনাগাজীতে হিন্দু সম্প্রদায়ের মাঝে পরিবেশ মন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান      ● নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্যে ইলিশ বিক্রি      ● রোগ হওয়ার আগেই ঝুঁকি শনাক্তে সহায়তা করতে পারে এআই      ● ডিজিটাল অপরাধ দমনে বাড়বে পুলিশের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী      ● নতুন অ্যান্ড্রয়েড ফোনেও ম্যালওয়্যার, ব্যবহারকারীর অজান্তেই যা করতে পারে      
৫০০ টাকা বাজিতে জীবন্ত পাখি ছিঁড়ে খাওয়ার ঘটনা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৩:৪৫ পিএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত শালিক পাখি ছিঁড়ে খাওয়ার ঘটনায় সাদুল্লাহ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দী মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাদুল্লাহ ওই এলাকার হাফিজল মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার কোয়ালিকান্দী বাজারে কয়েকজন অটোরিকশাচালকের সঙ্গে ৫০০ টাকার বাজি ধরেন সাদুল্লাহ। বাজির শর্ত অনুযায়ী, তিনি একটি জীবন্ত শালিক পাখি ছিঁড়ে খেয়ে ফেলেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজনের উপস্থিতিতে এক ব্যক্তি জীবন্ত শালিক পাখির পালক ও চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস ছিঁড়ে খাচ্ছেন। এ সময় তাকে ‘৫০০ টাকা মারা খাইলোরে’ বলতেও শোনা যায়।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের মতে, বাজি বা বিনোদনের নামে একটি জীবন্ত পাখির প্রতি এমন নিষ্ঠুর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, জীবন্ত পাখি ছিঁড়ে খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ বিষয়টি জানতে পারে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সাদুল্লাহকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০২৬ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, সাদুল্লাহ নামে এক ব্যক্তির জীবন্ত শালিক পাখি ছিঁড়ে খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। শেরপুর থেকে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হবে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close