মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পাকিস্তান সফরে শ্রীলঙ্কার ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা      ● কপ৩১ সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা, ন্যায্য ক্ষতিপূরণের দাবি      ● ন্যূনতম বল প্রয়োগে পুলিশকে প্রশিক্ষণ, লক্ষ্য ৯০০ সদস্য      ● ধুনটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত      ● ‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটে আর নেই, বয়স হয়েছিল ৩৪      ● অবরুদ্ধ উপাচার্যের জন্য সকালে খাবার পাঠালেন আন্দোলনকারীরা      ● অনৈতিক আইনজীবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অ্যাটর্নি জেনারেলের      ● কুমিল্লায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫      ● আবারও উত্তর দিগন্তে শোভা ছড়াল শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা      ● শাহরুখের ‘কিং’ সিনেমায় মেয়ে সুহানা খানের বিশেষ গান      ● ‘যতদিন বাঙালি থাকবে, ততদিন রবীন্দ্রনাথের সৃষ্টি থাকবে’      ● চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা      
পাকিস্তান সফরে শ্রীলঙ্কার ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২:৩৪ পিএম

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ধনঞ্জয়া ডি সিলভা অধিনায়কত্ব ছাড়ার পর প্রথমবারের মতো টেস্টে দলটির নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের আগে দলে জায়গা পেয়েছেন নতুন দুই ক্রিকেটার।

শ্রীলঙ্কার ঘোষিত দলে প্রথমবারের মতো টেস্ট খেলার সুযোগ পেয়েছেন পেসার ইশান মালিঙ্গা ও উইকেটকিপার-ব্যাটার আনজালা বান্দারা। এ ছাড়া দীর্ঘ তিন বছর পর টেস্ট দলে ফিরেছেন বাঁহাতি পেসার দিলশান মাদুশাঙ্কা।

ইংল্যান্ড সফরে চোট পাওয়া ব্যাটার পাথুম নিশাঙ্কাকেও রাখা হয়েছে ১৫ সদস্যের স্কোয়াডে। গত মাসে সীমিত ওভারের সিরিজে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন তিনি। এখনো পুরোপুরি সুস্থ না হলেও প্রথম টেস্টের আগে ফিটনেস ফিরে পেলে দলের সঙ্গে পাকিস্তান সফরে যাবেন এই ব্যাটার।

আগামী ৯ নভেম্বর পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে শ্রীলঙ্কা দলের। সিরিজে দুটি টেস্ট অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে। ম্যাচ দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়ায় দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ এই সিরিজ।

শ্রীলঙ্কার টেস্ট দল

কুশল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, পাসিন্দু সুরিয়াবান্দারা, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, সোনাল দিনুশা, ধনঞ্জয়া ডি সিলভা, আনজালা বান্দারা, কেশারা নুয়ান্থা, প্রবাথ জয়াসুরিয়া, মিলান রত্নায়েকে, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্ডো, দিলশান মাদুশাঙ্কা ও ইশান মালিঙ্গা।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close