বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী যুবক নিহত, দশম শ্রেণির ছাত্রের আত্মহত্যা      ● রাশিয়ায় চাকরির প্রলোভনে নিয়ে যুদ্ধে পাঠানো ২০ বাংলাদেশির মৃত্যু      ● ধানখেতে পাতার ঘর, ফাঁদে পড়ছে ঝাঁকে ঝাঁকে বক      ● রান্নার প্রতিভা তুলে ধরতে ফিরছে ‘সেরা রাঁধুনী’      ● কেন্দুয়ায় সায়মা শাহজাহান একাডেমীর সভাপতি মনোনীত সেকুল ইসলাম খান       ● সোনাগাজীতে হিন্দু সম্প্রদায়ের মাঝে পরিবেশ মন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান      ● নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্যে ইলিশ বিক্রি      ● রোগ হওয়ার আগেই ঝুঁকি শনাক্তে সহায়তা করতে পারে এআই      ● ডিজিটাল অপরাধ দমনে বাড়বে পুলিশের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী      ● নতুন অ্যান্ড্রয়েড ফোনেও ম্যালওয়্যার, ব্যবহারকারীর অজান্তেই যা করতে পারে      ● বরিশালে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত।      ● ‘নিজের সন্তান চান’—সালমানকে নিয়ে নতুন জল্পনা      
কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী যুবক নিহত, দশম শ্রেণির ছাত্রের আত্মহত্যা
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জায়গাজমির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সৌদিপ্রবাসী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই দিন সন্ধ্যায় উপজেলার অন্য একটি গ্রামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের পুরানবাড়ী গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। পরে রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

নিহত যুবকের নাম আবির (২২)। তিনি পুরানবাড়ী গ্রামের এনামুল হকের ছেলে। সম্প্রতি সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসেছিলেন তিনি। তাঁর বাবা এনামুল হকও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্বজনদের ভাষ্য, তাঁর অবস্থাও আশঙ্কাজনক।

জায়গাজমির বিরোধে হামলার অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গেছে, বসতবাড়ির জমির সীমানা নিয়ে এনামুল হকের পরিবারের সঙ্গে প্রতিবেশী বকুল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার দুপুরে বকুল মিয়া ও তাঁর পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এনামুল হক ও তাঁর ছেলের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে আবিরের মৃত্যু হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একই দিনে স্কুলছাত্রের আত্মহত্যা

এদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া (গন্ডবপুর) গ্রামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত শিক্ষার্থীর নাম আবির (১৪)। সে নোয়াদিয়া একতা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ওই গ্রামের আব্দুল বারেক মিয়ার ছেলে।

তবে শিক্ষার্থীর আত্মহত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  কেন্দুয়া   নেত্রকোনা   প্রবাসী নিহত   জায়গাজমির বিরোধ   হামলায় মৃত্যু   এনামুল হক   স্কুলছাত্রের আত্মহত্যা   নোয়াদিয়া একতা উচ্চ বিদ্যালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close