সোনাগাজীতে হিন্দু সম্প্রদায়ের মাঝে পরিবেশ মন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৩:১০ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনীর সোনাগাজীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের মধ্যে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
সোনাগাজী উপজেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ আলম ভূঞার সভাপতিত্বে আয়োজিত অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাল্টি মোড় গ্রুপের পরিচালক তাজওয়ার আউয়াল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্যসচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার এবং বগাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহ পারভেজ।
এ ছাড়া উপজেলা বিএনপি নেতা সৈয়দ সেলিম রেজা, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্যসচিব রাসেল হামিদী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সমর দাসসহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি