সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ডি মারিয়ার নৈপুণ্যে রোসারিওর দুর্দান্ত জয়      ● আবুধাবি টেস্টে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ      ● নতুন গল্পে ফিরছে ‘দ্য ডার্টি পিকচার’, নায়িকা কে?      ● ত্রয়োদশ প্রদর্শনীতে মঞ্চস্থ ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৪২১      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৪২১      ● বাংলাদেশ-ইইউ সহযোগিতা জোরদারের আহ্বান শামা ওবায়েদের      ● ‘ও বন্ধু লাল গোলাপী’ গানে মাতোয়ারা কলেজের শিক্ষকরা      ● প্রবাসী বাবার সংসারের ভরসা ছিল ফয়সাল      ● এইচএসসিতে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা দুই মাসের মধ্যে      ● সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যেসব অভিযোগে মামলা      ● সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যেসব অভিযোগে মামলা      
ডি মারিয়ার নৈপুণ্যে রোসারিওর দুর্দান্ত জয়
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৮:৩৯ পিএম

আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়ার জোড়া গোলে ইন্ডিপেন্ডিয়েন্টে রিভাদিয়াকে ৫-০ ব্যবধানে হারিয়েছে রোসারিও সেন্ট্রাল। ঘরের মাঠে বড় এই জয়ে আর্জেন্টিনার লিগা প্রফেশনালের ‘বি’ অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে দলটি। পাশাপাশি শিরোপার লড়াইয়েও নিজেদের অবস্থান আরও শক্ত করেছে তারা।

রবিবার রাতে গিগান্তে দে আরোইয়িতো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে স্বাগতিক রোসারিও। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা ডি মারিয়া।

প্রথমার্ধের শেষ দিকে গ্যাস্টন আভিলার ওপর ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ইন্ডিপেন্ডিয়েন্টে রিভাদিয়ার অ্যালেক্স আর্সে। ফলে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় সফরকারীদের। সংখ্যায় পিছিয়ে পড়ার পর ম্যাচে আরও চাপে পড়ে দলটি।

দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ডি মারিয়া। এরপর আক্রমণের ধার বাড়িয়ে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে রোসারিও। বাকি তিন গোল করেন জামিন্টন কামপাজ, এনজো কোপেত্তি ও মার্কো রুবেন। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই জয়ে ১২ ম্যাচে ছয় জয়, চার ড্র ও দুই হারে রোসারিও সেন্ট্রালের পয়েন্ট দাঁড়িয়েছে ২২। ফলে ‘বি’ অঞ্চলের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান দখল করেছে দলটি।

গত মৌসুমের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে আগামী মৌসুমে কোপা লিবার্তাদোরেসে জায়গা করে নেওয়াও রোসারিওর অন্যতম লক্ষ্য। প্রতিদ্বন্দ্বী দলগুলোর বিপক্ষে ব্যবধান বাড়ানোর ক্ষেত্রে এই জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পরবর্তী ম্যাচে মনুমেন্টাল হোসে ফিয়েরো স্টেডিয়ামে আতলেতিকো তুকুমানের মুখোমুখি হবে রোসারিও সেন্ট্রাল। অন্যদিকে, নিজেদের মাঠে তিগ্রের বিপক্ষে খেলবে ইন্ডিপেন্ডিয়েন্টে রিভাদিয়া।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close