মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● জয়ের পর সৌদি পতাকা জড়িয়ে ধরলেন রোনালদো      ● পাকিস্তান সফরে শ্রীলঙ্কার ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা      ● কপ৩১ সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা, ন্যায্য ক্ষতিপূরণের দাবি      ● ন্যূনতম বল প্রয়োগে পুলিশকে প্রশিক্ষণ, লক্ষ্য ৯০০ সদস্য      ● ধুনটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত      ● ‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটে আর নেই, বয়স হয়েছিল ৩৪      ● অবরুদ্ধ উপাচার্যের জন্য সকালে খাবার পাঠালেন আন্দোলনকারীরা      ● অনৈতিক আইনজীবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অ্যাটর্নি জেনারেলের      ● কুমিল্লায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫      ● আবারও উত্তর দিগন্তে শোভা ছড়াল শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা      ● শাহরুখের ‘কিং’ সিনেমায় মেয়ে সুহানা খানের বিশেষ গান      ● ‘যতদিন বাঙালি থাকবে, ততদিন রবীন্দ্রনাথের সৃষ্টি থাকবে’      
জয়ের পর সৌদি পতাকা জড়িয়ে ধরলেন রোনালদো
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২:৩৯ পিএম

সৌদি আরবের পতাকায় চুমু খেয়ে দেশটির প্রতি নিজের ভালোবাসা ও সমর্থনের বার্তা দিয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে নেফতচির বিপক্ষে জয়ের পর তাঁর এমন উদযাপন নজর কেড়েছে সমর্থকদের। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই রোনালদোর এই পদক্ষেপ নতুন করে আলোচনায় এসেছে।

সোমবার সন্ধ্যায় এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নেফতচিকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। ম্যাচের ৪২ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। এর আগে অ্যাঞ্জেলোর গোলে এগিয়ে যায় সৌদি ক্লাবটি। দ্বিতীয়ার্ধে নেফতচির ডিফেন্ডার বুয়ান সিগের আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ে।

ম্যাচটি শুরুর আগেই দেখা দেয় কিছুটা জটিলতা। রিয়াদে খেলা শুরুর ১৫ মিনিট আগে সৌদি আরবের সিভিল ডিফেন্স নিরাপত্তা সতর্কতা জারি করে। এতে নির্ধারিত সময়ে খেলা শুরু হতে দেরি হয়। সাম্প্রতিক সময়ে ইয়েমেনভিত্তিক হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা ঘিরে সৌদি আরবের বিভিন্ন এলাকায় নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।

খেলা শুরুর অপেক্ষায় থাকা অবস্থায় ক্যামেরায় ধরা পড়ে রোনালদোর একটি বিশেষ মুহূর্ত। আল নাসরের জার্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খান তিনি। সৌদি ক্লাবটির হয়ে খেলার মাধ্যমে দেশটির সঙ্গে গড়ে ওঠা তাঁর সম্পর্ক ও সংহতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে এই দৃশ্যকে।

ম্যাচ শেষে উদযাপনের সময়ও সৌদি আরবের প্রতি নিজের সমর্থন প্রকাশ করেন রোনালদো। সমর্থকদের কাছ থেকে একটি স্কার্ফ চান তিনি, যাতে সৌদি পতাকা ছিল। পরে সেটি কাঁধে জড়িয়ে নেন এই তারকা ফুটবলার। আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগের মধ্যে তাঁর এই উদযাপন বিশেষ তাৎপর্য পেয়েছে।

নেফতচির বিপক্ষে জয়ের পর এবার পরবর্তী ম্যাচের প্রস্তুতি নেবে আল নাসর। আগামী ১৬ অক্টোবর সৌদি প্রো লিগে আল আহলির মুখোমুখি হবে দলটি।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close