মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা      ● নাগরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত      ● দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত      ● দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ      ● কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলবে শ্রদ্ধার প্রদীপ      ● নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার      ● কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা       ● প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী      ● চীন-রাশিয়া ইরানকে সহায়তা করছে, বিশ্বাস করেন না ট্রাম্প      ● নিউইয়র্ক বিমানবন্দরে ইউনূসকে ঘিরে প্রবাসীদের ক্ষোভ      ● যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, আটক সিজেপির নেতাকর্মীরা      ● ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: অর্থমন্ত্রী      
চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১:২৩ পিএম

বাংলাদেশের পেসার নাহিদ রানার কোমরের ব্যথার কারণ খুঁজতে তাঁকে অস্ট্রেলিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের চিকিৎসায় ব্যথার উৎস শনাক্ত করা না যাওয়ায় এবার বিদেশে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন ২৩ বছর বয়সী এই ফাস্ট বোলার। অস্ট্রেলিয়ার পার্থে তাঁর চিকিৎসা ও স্ক্যান করানোর পরিকল্পনা রয়েছে।

জিম্বাবুয়ে সফর থেকে পাঁজরের পেশিতে চোট নিয়ে দেশে ফিরেছিলেন নাহিদ রানা। চোটের কারণে দীর্ঘদিন বিশ্রামে থাকার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবার বোলিং শুরু করেন তিনি। তবে নতুন করে কোমরে ব্যথা অনুভব করায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরিকল্পনা পিছিয়ে গেছে। স্ক্যান করেও নিতম্ব বা কোমরে কোনো চোট শনাক্ত করা যায়নি। এতে উদ্বেগ বেড়েছে বিসিবির চিকিৎসকদের।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, অস্ট্রেলিয়ার ভিসা থাকায় রানার চিকিৎসার জন্য দেশটি বেছে নেওয়া হয়েছে। পার্থের একটি মেডিকেল সেন্টারে তাঁর স্ক্যান করানোর পরিকল্পনা রয়েছে। চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেলে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবেন তিনি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, রানার চিকিৎসার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে বোর্ড। এ প্রসঙ্গে শাহরিয়ার নাফীস বলেন, ‘সে প্রকৃতিপ্রদত্ত একজন মেধাবী বোলার। ১৫০ কিলোমিটার গতিতে বল করে। নিয়মিত ১৪৫ কিলোমিটার গতিতে বল করতে পারে। তাঁর মতো দ্রুতগতির বোলার বিশ্ব ক্রিকেটে এ মুহূর্তে নেই। রানার যত্ন নেওয়া বোর্ডের দায়িত্ব। সে কারণে তাঁকে বিদেশে পাঠানো হচ্ছে ব্যথার উৎস খোঁজার জন্য। সমস্যা থাকলে সমাধান হবে, কোনো সমস্যা না থাকলে মাসলের উন্নতির জন্য কাজ হবে।’

আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ দিয়ে রানাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর পরিকল্পনা ছিল নির্বাচকদের। কিন্তু কোমরের ব্যথার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজেও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

জাতীয় দলের নির্বাচক প্যানেল আপাতত রানাকে পরিকল্পনার বাইরে রাখছে। প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘রানার জন্য আমরা অপেক্ষা করেছিলাম। মেডিকেল বিভাগের ছাড়পত্র না পাওয়ায় তাকে নেওয়া হয়নি। আমরা সম্পূর্ণ ফিট নাহিদ রানাকে চাই।’







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নাহিদ রানা   বাংলাদেশ ক্রিকেট   বিসিবি   নাহিদ রানার ইনজুরি   অস্ট্রেলিয়ায় চিকিৎসা   পার্থ   বাংলাদেশ ক্রিকেট দল   হাবিবুল বাশার   শাহরিয়ার নাফীস   ক্রিকেট সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close