বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বগুড়ায় বাংলা কিউআর বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি      ● ১২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ১      ● প্রাক্তনের স্মৃতি মুছতে এতটা সময় লাগে কেন      ● চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা নিলাম হওয়া পণ্য খালাসে শেষ দিন আজ      ● ১০ নতুন প্রকল্পসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন      ● পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ      ● আপসের পরও জামিন হয়নি এমপি নজরুলের      ● প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশ ব্যাহত করে: রাষ্ট্রপতি      ● জন্ম-মৃত্যু নিবন্ধনে সারাদেশে শ্রেষ্ঠ শিবগঞ্জের ইউএনও      ● ডায়াবেটিসে পায়ের স্নায়ু ক্ষতি শনাক্ত করবে যে যন্ত্র      ● ফ্রাঙ্কফুর্ট বইমেলার উদ্বোধন      ● এআই আর্থিক সিদ্ধান্তকে শাণিত করবে, প্রতিস্থাপন নয়      
বগুড়ায় বাংলা কিউআর বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি
প্রতিনিধি, বগুড়া
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৩:৫২ পিএম

বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার ক্যাশলেস লেনদেনের বিষয়ে গুরুত্ব দিয়েছে। এর মাধ্যমে একদিকে আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত হবে, অন্যদিকে কমবে জাল টাকার বিস্তার ও নিরাপত্তাঝুঁকি। এ ক্ষেত্রে বাংলা কিউআর হবে গ্রাহকের আস্থা ও নিরাপদ মাধ্যম।

তিনি বলেন, ‘এই প্ল্যাটফর্ম মূলত সব ব্যাংককে সমন্বয় করে গ্রাহকের লেনদেন আরও সহজ ও ভোগান্তিবিহীন করবে। এর মাধ্যমে টাকা ছাপাতে প্রতিবছর সরকারের যে বিশাল অঙ্কের ব্যয় হয়, তা অনেকাংশেই কমানো সম্ভব।’

বুধবার দুপুরে বগুড়া শহরের রানার প্লাজার নিচতলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) বগুড়া শাখার আয়োজনে ও বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার চৌধুরী আখতার আসিফের সভাপতিত্বে কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার পরিচালক মো. সেলিম আহম্মদ, সরদার আল ইমরান ও মো. আখতারুল ইসলাম, এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম তারেক এবং বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এমটিবির বগুড়ার রিজিওনাল ম্যানেজার ও ব্যবস্থাপক কুদরত ই খোদা মো. সামিউল করিম।

কর্মসূচিতে সভাপতির বক্তব্যে চৌধুরী আখতার আসিফ বলেন, দেশে বর্তমানে প্রায় ৩৯ লাখ মার্চেন্ট বাংলা কিউআরের মাধ্যমে পেমেন্ট গ্রহণের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে প্রতিদিন প্রায় সাড়ে ৩ লাখ লেনদেন হচ্ছে, যার আর্থিক মূল্য প্রায় ১৪৩ কোটি ৫৪ লাখ টাকা।

তিনি বলেন, গত ৯০ দিনে এই লেনদেনের সংখ্যা প্রায় সাড়ে ৩ গুণ এবং লেনদেনের পরিমাণ প্রায় ৫ গুণ বেড়েছে। এই অগ্রগতিকে আরও ত্বরান্বিত করতে এমটিবি দেশব্যাপী বাংলা কিউআর গ্রহণ ও ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে।

চৌধুরী আখতার আসিফ আরও বলেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে একদিকে যেমন গ্রাহকদের লেনদেনের ভোগান্তি কমবে, অন্যদিকে গ্রাহকের লেনদেনের তথ্য বিবেচনায় নিয়ে ঋণ কার্যক্রম আরও বেগবান করা সম্ভব হবে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বাংলা কিউআর   ক্যাশলেস লেনদেন   ডিজিটাল লেনদেন   বাংলাদেশ ব্যাংক   বগুড়া   মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক   এমটিবি   আর্থিক লেনদেন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close