শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে’      ● ডিবি পরিচয়ে প্রবাসফেরত যাত্রীদের টার্গেট, নেপথ্যে মাফিয়া চক্র      ● ৮৩ রানে থামলেন তানজিদ, হাতছাড়া হলো একাধিক রেকর্ড      ● ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে বজ্রবৃষ্টি      ● ফায়ারিং স্কোয়াডে নিদাল হাসানের মৃত্যুদণ্ড, সম্প্রচারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের      ● মেট্রোরেলের পিলারে আঁকা হবে খালেদা জিয়াসহ জুলাই আন্দোলনের নেতাদের ছবি      ● একে একে নাগরিকদের সব সুবিধা নিশ্চিত করা হবে: অর্থমন্ত্রী      ● দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১৫ বিলিয়ন ডলার      ● অটোরিকশাচালকদের দাবির পক্ষে বক্তব্য নিয়ে সমালোচনা, বললেন ডিএনসিসি প্রশাসক      ● ‘দেশু ৭’-এর মঞ্চে বড় ঘোষণা জিতের, দেবের সঙ্গে সিনেমায় অভিনয়ের ইচ্ছা      ● কানাডার পুলিশ কর্মকর্তা চরিত্রে জায়েদ খান      ● ইরানের সঙ্গে আলোচনা চলছে, হামলা স্থগিত রাখার ঘোষণা ট্রাম্পের      
‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে’
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ২:১৭ পিএম

রাজধানী ঢাকায় অটোরিকশার বেপরোয়া চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এ প্রসঙ্গে তিনি দাবি করেছেন, আওয়ামী লীগের পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে। সরকার সিদ্ধান্ত নিলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন চিফ হুইপ।

নূরুল ইসলাম মনি বলেন, ‘আওয়ামী লীগের পতিত সরকারের সব সন্ত্রাসীরা এখন হাজির হয়েছে রিকশাচালক হিসেবে। এ ব্যাপারে যদি সরকার সিদ্ধান্ত নেয়, তাহলে...।’

জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসন পাওয়া একটি দলের নেতাদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘যারা ছয়টা সিট পেয়েছে তারা এমন এমন বক্তৃতা দেয়, অশ্লীল।’ তিনি আরও বলেন, ‘আমরা ৫ তারিখের পর অশ্লীল কথা শুনছি। এসব অশ্লীলতা থেকে বেরিয়ে আসা উচিত।’

সরকার গঠনের পাঁচ থেকে ছয় মাসের মাথায় বিরোধী দলের লংমার্চ আয়োজনেরও সমালোচনা করেন চিফ হুইপ। তাঁর দাবি, দেশের সংকটের সময়ে বিএনপি অর্থনীতি ও গণতন্ত্রকে সংকট থেকে তুলে আনতে ভূমিকা রেখেছে। বর্তমান সরকার সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায়ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন তিনি।

দেশে বিদ্যুৎ ও গ্যাসসংকটের জন্য শেখ হাসিনার সরকারের নীতিকে দায়ী করেন নূরুল ইসলাম মনি। তিনি বলেন, ‘সরকার বিদ্যুৎ ও গ্যাসসংকট মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

এ সময় দেশে দুই বছর হামের টিকা দেওয়া হয়নি বলেও দাবি করেন চিফ হুইপ। তিনি বলেন, ‘হামের টিকা ঠিকভাবে না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার।’





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নূরুল ইসলাম মনি   জাতীয় সংসদের চিফ হুইপ   অটোরিকশা   রিকশাচালক   আওয়ামী লীগ   বিএনপি   বিদ্যুৎ সংকট   গ্যাস সংকট   হামের টিকা   বাংলাদেশ থাইরয়েড সোসাইটি   জাতীয় রাজনীতি   রাজধানীর খবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close