প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৩:৩৯ পিএম

বান্দরবান জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক মিজ নাজনীন সুলতানা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে স্থানান্তরিত পদে বদলি/পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত, মো. সানিউল ফেরদৌস ২০২৬ সালের ২ এপ্রিল বান্দরবানের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। পরে বৃহস্পতিবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক মিজ নাজনীন সুলতানাকে বান্দরবানের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি