বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতায় ২ হাজার কোটি টাকার ফান্ড      ● ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলা হলো রামেবি উপাচার্যের কক্ষের তালা      ● ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’      ● আশুগঞ্জে মা ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ      ● কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ      ● মেঘনায় অপরাধ দমনে তৎপর ওসি শহীদুল ইসলাম, পেলেন শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি      ● মক্কা প্রতিরক্ষা চুক্তিতে সৌদি-পাকিস্তান-তুরস্কের নতুন জোট      ● আল্লাহর সাহায্য পেতে ধৈর্য ও নামাজের গুরুত্ব নিয়ে কোরআনে যা বলা হয়েছে      ● জার্মান পর্যটকের ব্যাগ ‘চোর’ শনাক্ত, উদ্ধারের চেষ্টায় পুলিশ      ● ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে কারাবন্দির ঝুঁকিতে ব্রিটিশ নাগরিকরা      ● ইসলামাবাদে ভ্যাটিকানের আর্চবিশপ পল রিচার্ড গ্যালাহার      ● শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট      
অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতায় ২ হাজার কোটি টাকার ফান্ড
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৩:৩৫ পিএম

বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বর্তমান সরকারের বয়স মাত্র সাত মাস। দীর্ঘ আন্দোলনের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসা এই সরকার শিক্ষা খাত পুনরুজ্জীবিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সরকারের আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত অবসরে যাওয়া প্রায় এক লাখ শিক্ষক-শিক্ষিকার হাতে ভাতা তুলে দিতে ইতোমধ্যে ২ হাজার কোটি টাকার বিশেষ ফান্ড গঠন করা হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। শিক্ষা খাতকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমান সরকারের আমলে শিক্ষা বাজেট তিন গুণ এবং স্বাস্থ্য বাজেট দ্বিগুণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সম্মেলনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির বিষয়ে বিস্তারিত বক্তব্য দেন মীর শাহে আলম। তিনি বলেন, শিক্ষকদের মর্যাদা ও জীবনমান উন্নয়নের বিষয়টি সরকারের কাছে গুরুত্বপূর্ণ। জাতীয়করণের দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের বিষয়টিও বিবেচনা করতে হবে।

শিক্ষকদের সুশৃঙ্খলভাবে দাবি তুলে ধরার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, গণতান্ত্রিক উপায়ে বড় পরিসরে কর্মসূচি পালন করে সরকারের কাছে বার্তা পৌঁছাতে হবে। এতে সরকার শিক্ষকদের দাবির গুরুত্ব আরও স্পষ্টভাবে উপলব্ধি করতে পারবে।

সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। এছাড়া সংসদ সদস্য ও শিক্ষক নেতা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব চৌধুরী মুগীস উদ্দিন মাহমুদ, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেনসহ শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  অবসরপ্রাপ্ত শিক্ষক   শিক্ষকদের ভাতা   ২ হাজার কোটি টাকা   বিশেষ ফান্ড   শিক্ষক-কর্মচারী ঐক্যজোট   মীর শাহে আলম   শিক্ষা বাজেট   বেসরকারি শিক্ষক   শিক্ষক জাতীয়করণ   শিক্ষা খাত   শিক্ষক কল্যাণ   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close