সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঢাকা রেঞ্জে সংযুক্ত ১২ পুলিশ কর্মকর্তা      ● ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, নিখোঁজ ২৯      ● রূপপুর থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ      ● নির্ধারিত সময়েই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা      ● আওয়ামী লীগের বিরুদ্ধে কালুখালীতে বিএনপির মোটর শোডাউন ও বিক্ষোভ      ● পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক       ● খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে      ● শ্রমিকদের বেতন বাড়লে বাড়ানো যাবে না বাড়িভাড়া, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর      ● রামুতে ট্রেন-সিএনজি সংঘর্ষ: চিকিৎসাধীন তানিয়ার মৃত্যু, প্রাণহানি বেড়ে ৫      ● ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১তম বর্ষে পদার্পণ      ● রায়পুরে ভাড়া বাসার মাটির নিচে ১১ আইইডি      ● গ্রেপ্তার এনসিপি নেতাকে নিতে থানায় উত্তেজনা      
চরভদ্রাসনে ডিএনসির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৩:৪৯ পিএম আপডেট: ০৮.১০.২০২৬ ৩:৫৫ PM

ফরিদপুরের চরভদ্রাসনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে ইয়াবাসহ নারীসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর হাজীগঞ্জের বেপারীডাঙ্গী ও বিন্দু ডাঙ্গী এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন বিন্দু ডাঙ্গী গ্রামের শেখ মোকলেছের মেয়ে রিমা আক্তার এবং বেপারীডাঙ্গী গ্রামের আবুল মৃধার ছেলে রাশেদ মৃধা। অভিযানকালে নিজ নিজ বাড়ি থেকে ইয়াবা সেবনরত অবস্থায় রিমা আক্তারের কাছ থেকে ৫ পিস এবং রাশেদ মৃধার কাছ থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিএনসি সূত্র জানায়, ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সাইফুলের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটকের পর চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী রিমা আক্তারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং রাশেদ মৃধাকে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।


মামলায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ডিএনসি ফরিদপুর জেলা কার্যালয়ের (ক. সার্কেল) পরিদর্শক বেলায়েত হোসেন।

উল্লেখ্য, আটক রিমা আক্তার গত ২৭ জুলাই ২০২৬ তারিখে দায়ের হওয়া চরভদ্রাসন থানার ২ নম্বর মামলার ৫ নম্বর এজাহারনামীয় আসামি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জেলায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  চরভদ্রাসন   ফরিদপুর   ডিএনসি   মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর   মাদকবিরোধী অভিযান   ইয়াবা   মাদক কারবারি   রিমা আক্তার   রাশেদ মৃধা   ভ্রাম্যমাণ আদালত   কারাদণ্ড   জরিমানা   মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close