বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● যে ভুলের কারণে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে টম ক্রুজের ‘ডিগার’      ● পাকিস্তানি গোয়েন্দাদের ‘ফাঁদে’ আরও ১৬ ভারতীয় নৌসেনা      ● নানা পাটেকরের সেরা ৮ সিনেমা ও আলোচিত চরিত্র      ● ১৭ বছরের অনিয়ম-দুর্নীতি বন্ধ করেছে বিএনপি সরকার      ● ওসির মৃতুতে পরিবেশ প্রতিমন্ত্রীর শোক      ● আইফোন ১৮ প্রো রিভিউ: নতুন ফিচার, দাম ও ভালো-মন্দ      ● আর্জেন্টিনার জার্সিতে মেসির রেকর্ডের শেষ নেই      ● ধেয়ে আসা ধ্বংসাবশেষ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট      ● এসএ২০-তে এবারও খেলা হচ্ছে না নাহিদ রানার      ● ছানি অস্ত্রোপচারের অপেক্ষায় ১০ লাখ মানুষ      ● আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১      ● রাজধানীতে অটোরিকশা নিয়ন্ত্রণে ৮ জোনের পরিকল্পনা      
পাকিস্তানি গোয়েন্দাদের ‘ফাঁদে’ আরও ১৬ ভারতীয় নৌসেনা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১:৫৩ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুত্ব। এরপর ব্যক্তিগত তথ্য সংগ্রহ। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। একপর্যায়ে পাঠানো হয় যৌন বার্তা, ছবি ও ভিডিও। সেই সম্পর্ককে হাতিয়ার বানিয়ে ভারতের একাধিক নৌসেনার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য নেওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানি গোয়েন্দাদের বিরুদ্ধে।

ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, কদিন আগে আটক হওয়া এক সেনার পর আরও ১৬ নৌসেনা সদস্যের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।

ঘটনাটি ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। সেখানকার নৌসেনাঘাঁটির এক গাড়িচালককে গ্রেফতার করেছে দেশটির কাউন্টার ইন্টেলিজেন্স। তদন্তকারীদের দাবি, ওই গাড়িচালকের মাধ্যমে আরও এক নৌসেনাকর্মীর তথ্য সংগ্রহ করে একই কৌশলে তাকেও ফাঁদে ফেলা হয়।

তদন্তকারী সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ছয় মাস আগে বিশাখাপত্তনমের নৌসেনাঘাঁটির গাড়িচালক আন্নাম সাই ভারাপ্রসাদের কাছে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারী ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ পাঠান। নিজেকে একটি জাহাজ নির্মাণ সংস্থার কর্মী এবং পাশের রাজ্যের বাসিন্দা হিসেবে পরিচয় দেন তিনি।

প্রথমে সন্দেহ হলেও ধীরে ধীরে ভারাপ্রসাদের সঙ্গে ওই নারীর ঘনিষ্ঠতা তৈরি হয়। তিনি ভারাপ্রসাদের ব্যক্তিগত জীবন, কাজ, বেতন এবং কোন ধরনের গাড়ি চালান—এসব তথ্য জানতে থাকেন।

একপর্যায়ে শুরু হয় যৌনগন্ধী বার্তা, ছবি ও ভিডিও আদান-প্রদান। এমনকি বিশাখাপত্তনমে এসে দেখা করার প্রতিশ্রুতিও দেন ওই নারী।

তদন্তকারীদের দাবি, ভারাপ্রসাদ নৌসেনা কর্মকর্তাদের গাড়ি চালান জানতে পেরে তার কাছ থেকে কর্মকর্তাদের সম্পর্কেও তথ্য নেওয়া শুরু করেন ওই নারী। পরে নৌঘাঁটি ও রণতরী নিয়ে তথ্য চাইলে ভারাপ্রসাদ রাজি হননি। তখন তাকে গ্রেফতার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করা হয়।

অভিযোগ রয়েছে, এভাবেই কোথায় রণতরী নোঙর করা হয়, কোথায় রণতরী তৈরি হচ্ছে—এ ধরনের নৌসেনা-সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়।

পরে হোয়াটসঅ্যাপেও তাদের যোগাযোগ চলতে থাকে। তবে নৌঘাঁটির অভ্যন্তরীণ তথ্য ভারাপ্রসাদের নাগালের বাইরে থাকায় সব তথ্য তিনি দিতে পারেননি বলে তদন্তকারীদের ধারণা।

প্রতিবেদন অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের কাউন্টার ইন্টেলিজেন্স প্রায় এক মাস ধরে ভারাপ্রসাদের গতিবিধির ওপর নজর রাখছিল। তার মাধ্যমেই বাঙালি নৌসেনাকর্মী প্রদীপ মুখোপাধ্যায়ের বিষয়ে তথ্য সংগ্রহ করেন ওই নারী। এরপর একই কৌশলে প্রদীপের সঙ্গে যোগাযোগ করে তাকেও ব্ল্যাকমেল করা হয় বলে অভিযোগ।

তদন্তকারীদের দাবি, প্রদীপের কাছ থেকে বিশাখাপত্তনম ও কোয়েম্বত্তূরের নৌসেনাঘাঁটি-সংক্রান্ত তথ্য নেওয়া হয়েছিল।

ভারাপ্রসাদ ও প্রদীপকে পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে দেশের ১০টি রাজ্যে সন্দেহভাজন ১৬ নৌসেনাকর্মীর ঠিকানায় তল্লাশি চালিয়েছে কাউন্টার ইন্টেলিজেন্সের ১২টি দল।

তদন্তকারীদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক তৈরি করে যৌনতার ফাঁদ এবং পরে ব্ল্যাকমেলের মাধ্যমে নৌসেনার তথ্য সংগ্রহের একই কৌশল ব্যবহার করা হয়েছিল। তবে তদন্তের সব অভিযোগ আদালতে প্রমাণিত হওয়া এখনো বাকি।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close