বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পারফিউম ব্যবহারে এই ৪ ভুলেই কমে যায় ঘ্রাণের স্থায়িত্ব      ● বিশ্ববাজারে কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম      ● ভারতে স্টারলিংকের সেবা চালু নিয়ে মাস্ক-দিল্লির টানাপোড়েন      ● বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম      ● আগাম আমন কাটায় ব্যস্ত কৃষক, প্রস্তুতি শীতকালীন ফসলের      ● মানুষের চাপে উঁচু পাহাড়ে সরে যাচ্ছে মনাল      ● IMF-World Bank-এর বার্ষিক সভায় আমন্ত্রণ পেলেন কেন্দুয়ার নাজমুল হাসান      ● হরমুজে পূর্ণ নিয়ন্ত্রণের দাবি, ‘অবৈধ’ নৌপথ বন্ধ করবে ইরান      ● বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার      ● পানি ইস্যুতে ভারতের সঙ্গে সংলাপ চায় বাংলাদেশ      ● বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, জরিমানা ৫৫ হাজার      ● তীরে ফেরা জেলেদের মাঝে অসন্তোষ, প্রণোদনা বাড়ানোর দাবি      
পারফিউম ব্যবহারে এই ৪ ভুলেই কমে যায় ঘ্রাণের স্থায়িত্ব
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:২৩ পিএম

পারফিউম ব্যবহার করলেই যে সারাদিন ঘ্রাণ থাকবে, তা নয়। কোথায় এবং কীভাবে সুগন্ধি ব্যবহার করছেন, তার ওপরও এর স্থায়িত্ব অনেকটাই নির্ভর করে। দীর্ঘস্থায়ী ঘ্রাণ পেতে পারফিউম ব্যবহারের সময় কয়েকটি সাধারণ ভুল এড়িয়ে চলা জরুরি।

জামাকাপড়ে নয়, ত্বকে ব্যবহার করুন

অনেকে পোশাকের ওপর সরাসরি পারফিউম স্প্রে করেন। এতে কাপড়ে দাগ পড়ার সম্ভাবনা থাকে এবং ঘ্রাণও প্রত্যাশামতো দীর্ঘস্থায়ী নাও হতে পারে। তাই পরিষ্কার ও শুকনো ত্বকে পারফিউম ব্যবহার করা ভালো।

পালস পয়েন্ট বেছে নিন

শরীরের কিছু জায়গা স্বাভাবিকভাবেই তুলনামূলক উষ্ণ থাকে। এসব স্থানে অল্প পরিমাণ পারফিউম দিলে ঘ্রাণ ভালোভাবে ছড়িয়ে পড়তে পারে। যেমন—কব্জি, কানের পেছনে, গলার নিচের অংশ ও কনুইয়ের ভাঁজে পারফিউম ব্যবহার করা যেতে পারে।

কব্জিতে লাগিয়ে ঘষবেন না

পারফিউম লাগানোর পর দুই কব্জি ঘষে নেওয়া অনেকের অভ্যাস। কিন্তু এতে সুগন্ধির উপাদান দ্রুত ছড়িয়ে বা বাষ্পীভূত হয়ে যেতে পারে। তাই পারফিউম স্প্রে করার পর তা স্বাভাবিকভাবে শুকাতে দিন।

বেশি পারফিউম মানেই বেশি ভালো নয়

ঘ্রাণ দীর্ঘস্থায়ী করার জন্য একই জায়গায় বারবার স্প্রে করার প্রয়োজন নেই। অতিরিক্ত সুগন্ধি নিজের জন্য যেমন অস্বস্তিকর হতে পারে, তেমনি আশপাশের মানুষের কাছেও বিরক্তিকর লাগতে পারে।

গন্ধ দীর্ঘস্থায়ী করতে একই স্থানে পাঁচ-ছয়বার পারফিউম স্প্রে করার দরকার নেই। পুরো শরীরজুড়ে অতিরিক্ত বডি স্প্রেও ব্যবহার করা উচিত নয়। সবচেয়ে ভালো ফল পেতে প্রয়োজন অনুযায়ী কয়েকটি পালস পয়েন্টে পরিমিত পারফিউম ব্যবহার করুন।

মনে রাখতে হবে, ভালো সুগন্ধির সৌন্দর্য তার তীব্রতায় নয়, বরং পরিমিত ও সঠিক ব্যবহারে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close