বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● IMF-World Bank-এর বার্ষিক সভায় আমন্ত্রণ পেলেন কেন্দুয়ার নাজমুল হাসান      ● হরমুজে পূর্ণ নিয়ন্ত্রণের দাবি, ‘অবৈধ’ নৌপথ বন্ধ করবে ইরান      ● বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার      ● পানি ইস্যুতে ভারতের সঙ্গে সংলাপ চায় বাংলাদেশ      ● বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, জরিমানা ৫৫ হাজার      ● তীরে ফেরা জেলেদের মাঝে অসন্তোষ, প্রণোদনা বাড়ানোর দাবি      ● বিদেশি শিক্ষার্থীদের ওপিটি ফিতে ৭০ হাজার ডলারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের      ● এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি, বহরে যুক্ত হবে ১০ উড়োজাহাজ      ● ঠাকুরগাঁও-১ আসনে আজ প্রার্থীদের প্রতীক বরাদ্দ      ● সমকামী পরিচয়ে ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩      ● বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠকে উঠবে যেসব বিষয়      ● সুরসম্রাট আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ      
IMF-World Bank-এর বার্ষিক সভায় আমন্ত্রণ পেলেন কেন্দুয়ার নাজমুল হাসান
প্রতিনিধি, কেন্দুয়া, (নেত্রকোণা)
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১১:৫৪ AM

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভায় বাংলাদেশি মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে আমন্ত্রণ পেয়েছেন নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট কলামিস্ট, লেখক ও রাষ্ট্রচিন্তক রোটারিয়ান এম নাজমুল হাসান। তিনি Reporters 24-এর প্রতিনিধি হিসেবে এ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন।

আগামী ১২ থেকে ১৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে IMF ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভা। বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক এই আয়োজনকে অনেক সময় ‘Financial Olympics’ হিসেবেও অভিহিত করা হয়। দীর্ঘ ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন।

এবারের সম্মেলনের প্রধান ভেন্যু ঐতিহাসিক কুইন সিরিকিট ন্যাশনাল কনভেনশন সেন্টার (QSNCC)। উল্লেখ্য, ১৯৯১ সালের বার্ষিক সভাকে সামনে রেখেই এই স্থাপনাটি নির্মাণ করা হয়েছিল।

আয়োজনে বিশ্বের ১৯১টি দেশের ১৫ হাজারেরও বেশি প্রতিনিধি অংশ নেওয়ার কথা রয়েছে। এতে বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ, নীতিনির্ধারক এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘Thailand’s New Horizons: Empowering People, Building Resilience’। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ডিজিটাল রূপান্তরসহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্মেলনের আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে।

এ প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করে রোটারিয়ান এম নাজমুল হাসান বলেন, ‘এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বাংলাদেশের গণমাধ্যমের জন্যও এটি একটি গর্বের মুহূর্ত। এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা, বাস্তবতা ও চ্যালেঞ্জ বিশ্বদরবারে তুলে ধরার চেষ্টা করব।’

তিনি কেন্দুয়া-আটপাড়া উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষসহ সারাদেশের গণমাধ্যমকর্মীদের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
এদিকে, সম্মেলনকে ঘিরে থাইল্যান্ড সরকারও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় দেশটি ইতোমধ্যে চারটি কন্টিনজেন্সি প্ল্যান প্রস্তুত করেছে বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক ও অংশীজনদের এই মিলনমেলায় রোটারিয়ান এম নাজমুল হাসানের অংশগ্রহণ বাংলাদেশের গণমাধ্যমের আন্তর্জাতিক পরিসরে উপস্থিতি এবং দেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  IMF   বিশ্বব্যাংক   বার্ষিক সভা   নাজমুল হাসান   কেন্দুয়া   নেত্রকোণা   Reporters 24   বাংলাদেশি গণমাধ্যম   আন্তর্জাতিক সম্মেলন   ব্যাংকক   থাইল্যান্ড   Financial Olympics   বিশ্ব অর্থনীতি   অর্থনৈতিক সম্ভাবনা   QSNCC  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close