বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, জরিমানা ৫৫ হাজার      ● তীরে ফেরা জেলেদের মাঝে অসন্তোষ, প্রণোদনা বাড়ানোর দাবি      ● বিদেশি শিক্ষার্থীদের ওপিটি ফিতে ৭০ হাজার ডলারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের      ● এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি, বহরে যুক্ত হবে ১০ উড়োজাহাজ      ● ঠাকুরগাঁও-১ আসনে আজ প্রার্থীদের প্রতীক বরাদ্দ      ● সমকামী পরিচয়ে ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩      ● বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠকে উঠবে যেসব বিষয়      ● সুরসম্রাট আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ      ● নানা পাটেকারের মৃত্যু, শোকস্তব্ধ ভারতীয় চলচ্চিত্র অঙ্গন      ● দেশীয় গ্যাস বাড়াতে সাত মাসে ৩২ কূপ খনন      ● শিশুকে চুরির চেষ্টার অভিযোগে নারী আটক      ● প্রাইভেটকারের ধাক্কায় ইজিবাইক খাদে, নিহত ১      
বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, জরিমানা ৫৫ হাজার
প্রতিনিধি, বেগমগঞ্জ (নোয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ AM

নোয়াখালীর বেগমগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি এবং মূল্য তালিকা সংরক্ষণ না করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল পৌনে ৩টা পর্যন্ত উপজেলার চৌমুহনী চৌরাস্তা ও মীরওয়ারিশপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৪০ ধারায় মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়।

এর মধ্যে সালমা ট্রেডার্সকে ২৫ হাজার টাকা এবং তাহির কর্পোরেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে মোট দুটি মামলা দায়ের করে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদাত হোসেন। এ সময় বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজসহ পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এলপিজি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও বিক্রয় কার্যক্রমে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বেগমগঞ্জ   নোয়াখালী   এলপিজি গ্যাস   গ্যাসের দাম   অতিরিক্ত দাম   ভ্রাম্যমাণ আদালত   জরিমানা   ভোক্তা অধিকার   সালমা ট্রেডার্স   তাহির কর্পোরেশন   চৌমুহনী   মীরওয়ারিশপুর   নিত্যপ্রয়োজনীয় পণ্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close