বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● তুরাগ দূষণ নিয়ন্ত্রণে আশুলিয়ায় ৫ প্রতিষ্ঠান পরিদর্শন      ● বিএনপি নেতা রিংকু হালদারের অকাল মৃত্যু      ● পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু      ● প্রবাসী স্বামীর টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গৃহবধূ উধাও      ● ৫০ হাজার টাকার চুক্তিতে কিশোর খুন      ● কেন্দুয়ায় সংঘর্ষে আহত প্রায় ৩০      ● হামে আরও ৬ জনের মৃত্যু      ● দেশে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● জনস্বাস্থ্য সুরক্ষায় নগর প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ      ● চলতি বছর আসছে ৫ রোবটিক সার্জারি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী      ● অণুর ‘দর্পণ প্রতিবিম্ব’ রহস্যে নোবেল পেলেন কাগাঁ-সোয়াই      ● এক রাতে দুই বাড়িতে ডাকাতি, আহত ১      
তুরাগ দূষণ নিয়ন্ত্রণে আশুলিয়ায় ৫ প্রতিষ্ঠান পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:২২ পিএম

তুরাগ ও বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে ঢাকার আশুলিয়া এলাকায় পাঁচটি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৬ অক্টোবর) রোস্টারভিত্তিক মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রমের অংশ হিসেবে এসব প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

পরিবেশ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ আগস্ট ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের নেতৃত্বে ঢাকার চারপাশের নদীগুলোর পরিবেশ সুরক্ষায় একটি কেন্দ্রীয় সেল গঠন করা হয়। কেন্দ্রীয় সেলের অধীনে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে।

সাব-কমিটির কার্যপরিধি অনুযায়ী, তুরাগ ও বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে তুরাগ নদীর তীরবর্তী আশুলিয়া এলাকায় এ মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করা হয়।

কার্যক্রমে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান, পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্টের পরিচালক মো. মাহবুব জামিল, পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চল কার্যালয়ের পরিচালক ফেরদৌস আনোয়ার, বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধি ক্যাপ্টেন মো. গোলজার হোসেন এবং পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম। এ ছাড়া বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ পুলিশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রমে ঢাকা জেলার আশুলিয়া এলাকায় পাঁচটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। সরেজমিন পরিদর্শনে শিল্পপ্রতিষ্ঠানগুলোর তরল বর্জ্য পরিশোধন প্ল্যান্টসহ (ইটিপি) সার্বিক পরিবেশগত ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী বিশ্লেষণের জন্য শিল্পপ্রতিষ্ঠানগুলো থেকে তরল বর্জ্যের নমুনাও সংগ্রহ করা হয়।

পাশাপাশি, প্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিবেশগত ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা বাস্তবায়নে তুরাগ ও বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে মাসব্যাপী রোস্টারভিত্তিক মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রম চলমান থাকবে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close