বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বিএনপি নেতা রিংকু হালদারের অকাল মৃত্যু      ● পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু      ● প্রবাসী স্বামীর টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গৃহবধূ উধাও      ● ৫০ হাজার টাকার চুক্তিতে কিশোর খুন      ● কেন্দুয়ায় সংঘর্ষে আহত প্রায় ৩০      ● হামে আরও ৬ জনের মৃত্যু      ● দেশে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● জনস্বাস্থ্য সুরক্ষায় নগর প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ      ● চলতি বছর আসছে ৫ রোবটিক সার্জারি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী      ● অণুর ‘দর্পণ প্রতিবিম্ব’ রহস্যে নোবেল পেলেন কাগাঁ-সোয়াই      ● এক রাতে দুই বাড়িতে ডাকাতি, আহত ১      ● পোশাক তৈরির ভ্রাম্যমাণ প্রশিক্ষণের উদ্বোধন      
বিএনপি নেতা রিংকু হালদারের অকাল মৃত্যু
প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:১৫ পিএম

মোংলা পৌর রাজনীতিতে শোকের কালো ছায়া। ১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাঠপর্যায়ের নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব রিংকু হালদার আর নেই। আকস্মিক ও অকাল মৃত্যুতে তিনি স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে তীব্র জ্বরে আক্রান্ত হন রিংকু হালদার। শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাঁকে দ্রুত মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তবে সেখানে অবস্থার উন্নতি না হয়ে আরও আশঙ্কাজনক মোড় নিলে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে তাঁকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার (৭ অক্টোবর) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক জীবনে তিনি ছিলেন একজন অত্যন্ত দায়িত্বশীল অভিভাবক। তাঁর তিন সন্তানের মধ্যে এক মেয়ে জাপানের নাগরিক। রিংকু হালদারের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তাঁর বাসভবনে স্বজন, প্রতিবেশী ও রাজনৈতিক ব্যক্তিদের ঢল নামে। মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন ও আত্মার শান্তি কামনায় স্থানীয় ধর্মীয় প্রথা অনুযায়ী গির্জায় বিশেষ প্রার্থনা ও শেষ বিদায়ের ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

রিংকু হালদারের এই অকাল প্রয়াণে মোংলা পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। মোংলা পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, মহিলা দল এবং শ্রমিক দলের সর্বস্তরের নেতাকর্মী তাঁর স্মৃতি ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন।

পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দও গভীর শোক প্রকাশ করে বলেন, রিংকু হালদার কেবল একজন নেতাই ছিলেন না, সাধারণ মানুষের বিপদে-আপদে সবসময় পাশে থাকা একজন সহৃদয় মানুষ ছিলেন। তাঁর অবর্তমানে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক বলেন, রিংকু হালদারের এই আকস্মিক ও অকাল মৃত্যু মোংলা পৌর বিএনপির জন্য এক অপূরণীয় ক্ষতি। দলের কঠিন ও দুর্দিনে তাঁর নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং ত্যাগের কথা আমরা সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। রাজপথের একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close