বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পুড়ল কুহিনূর হত্যা মামলার আসামির ঘর      ● তুরাগ দূষণ নিয়ন্ত্রণে আশুলিয়ায় ৫ প্রতিষ্ঠান পরিদর্শন      ● বিএনপি নেতা রিংকু হালদারের অকাল মৃত্যু      ● পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু      ● প্রবাসী স্বামীর টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গৃহবধূ উধাও      ● ৫০ হাজার টাকার চুক্তিতে কিশোর খুন      ● কেন্দুয়ায় সংঘর্ষে আহত প্রায় ৩০      ● হামে আরও ৬ জনের মৃত্যু      ● দেশে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● জনস্বাস্থ্য সুরক্ষায় নগর প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ      ● চলতি বছর আসছে ৫ রোবটিক সার্জারি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী      ● অণুর ‘দর্পণ প্রতিবিম্ব’ রহস্যে নোবেল পেলেন কাগাঁ-সোয়াই      
পুড়ল কুহিনূর হত্যা মামলার আসামির ঘর
প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:২৪ পিএম

কুমিল্লার মেঘনা ও তিতাস উপজেলার সীমান্তবর্তী চর বাটেরা গ্রামে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে সরেজমিনে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, আগের দিন মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে মৃত সালামত মিয়ার ছেলে মো. জাকির হোসেনের বসতঘরে আগুন লাগে। আগুনে ঘরটি পুড়ে গেলেও আশপাশের কোনো ঘরবাড়ি বা স্থাপনার ক্ষতি হয়নি।

স্থানীয়রা জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে কিংবা কে বা কারা এতে জড়িত, তা নিশ্চিতভাবে জানা যায়নি। এর মধ্যে সাম্প্রতিক সময়ে আলীপুর ও বিনোদনপুর এলাকায় জায়গা-জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় চর বিনোদপুর গ্রামের কাবিল মিয়ার স্ত্রী কুহিনূর আক্তার (৩৫) নিহত হন। ওই হত্যাকাণ্ডের পর থেকে সীমান্তবর্তী এলাকাটিতে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে কুহিনূর হত্যা মামলার ৫৫ নম্বর আসামি জাকির হোসেনের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় নতুন করে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

পুড়ে যাওয়া ঘরটিতে তেমন কোনো আসবাবপত্র ছিল না। ঘরের ভেতরে একটি ভাঙাচোরা স্টিলের আলমারি ও একটি শোকেস দেখা গেছে। আগুনে ঘরটি পুড়ে গেলেও আশপাশের কোনো ঘরবাড়ি বা স্থাপনার ক্ষতি হয়নি।

অগ্নিকাণ্ডের পর থেকে এলাকাটি অনেকটাই জনশূন্য হয়ে পড়ায় আগুন লাগার সময় সেখানে কারা ছিলেন কিংবা কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে কয়েকজন স্থানীয় বাসিন্দার দেখা মিললেও অগ্নিকাণ্ডের বিষয়ে তাঁরা বিস্তারিত কথা বলতে রাজি হননি।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর মেঘনা থানা থেকে পুলিশ সদস্যদের বুধবার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিতাস থানার পুলিশও সেখানে ছিল। ঘটনাটি তিতাস থানার এলাকার হওয়ায় বিষয়টি তিতাস থানা পুলিশই দেখছে। অগ্নিকাণ্ডের কারণ এবং এতে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close