বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● এক রাতে দুই বাড়িতে ডাকাতি, আহত ১      ● পোশাক তৈরির ভ্রাম্যমাণ প্রশিক্ষণের উদ্বোধন      ● কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের মানবিক সহায়তা দিলেন ডিসি      ● ছাত্র বিক্ষোভে স্টান গ্রেনেড ব্যবহার বন্ধ করল ফ্রান্স      ● রুশ অ্যান্টি-প্লেগ ল্যাবে কর্মীর মৃত্যু, তথ্য চেয়েছে যুক্তরাষ্ট্র      ● যশোরে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় যুবক আটক      ● যশোরে ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ অনুষ্ঠিত      ● ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের প্রাণহানি      ● প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা      ● বড় প্রকল্পে জলবায়ু পরিস্থিতি বিবেচনা জরুরি: পরিবেশমন্ত্রী      ● যবিপ্রবিতে “যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত      ● ১০০ পিস ইয়াবা ও ১০ লিটার মদসহ আটক ২      
এক রাতে দুই বাড়িতে ডাকাতি, আহত ১
প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৫:১০ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে একই রাতে পৃথক দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক গৃহকর্তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।

বুধবার (৭ অক্টোবর) রাত ২টার দিকে মুছাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আহছান উল্যার বাড়িতে ৩-৪ জনের একটি দল দরজা ভেঙে প্রবেশ করে। এ সময় বাধা দিলে আহছান উল্যাকে কুপিয়ে আহত করে তারা। পরে তার স্ত্রীর গলার চেইন, কানের দুল ও নগদ ৮-১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

এর প্রায় এক ঘণ্টা পর ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুর ইসলাম ভূঁঞার বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। সেখানে ৪ জনের একটি দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে গৃহবধূর গলায় ছুরি ধরে। পরে আলমারি থেকে প্রায় এক ভরি স্বর্ণালংকার ও ৩০ হাজার টাকা নিয়ে যায়। এ ছাড়া শিশুর প্লাস্টিকের ব্যাংকে থাকা ৪-৫ হাজার টাকাও নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। যাওয়ার সময় বিষয়টি কাউকে জানালে শিশুকে অপহরণের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছে পরিবার।

ঘটনার খবর পেয়ে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রহিম ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের খোঁজখবর নেন ও সান্ত্বনা দেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close