সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পাহাড়ি জাম্বুরায় হাসি ফুটেছে কৃষকের মুখে      ● ফ্রান্সে স্কুল বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, গুরুতর আহত কিশোর      ● এআই কোম্পানির বিরুদ্ধে ঊর্বশী রাউতেলার মামলা      ● পূজায় পাঁচ দিনের ছুটি, আগের শনিবার অফিস খোলা      ● পূজায় পাঁচ দিনের ছুটি, আগের শনিবার অফিস খোলা      ● ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন      ● প্রযুক্তিগত পরিবর্তনে দক্ষতা ও শিক্ষাক্রম আধুনিকায়নের তাগিদ      ● জুট মিলে এলজি ও ৯ রাউন্ড কার্তুজ উদ্ধার      ● শিশুরাই গড়বে আগামী দিনের নিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● সৌদি তেলে বড় ছাড়, সুবিধা পেতে পারে বাংলাদেশ      ● জামিন নিতে গিয়ে কোর্টে ৩২ জন আটক      ● ১ দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি      
পাহাড়ি জাম্বুরায় হাসি ফুটেছে কৃষকের মুখে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:৪৩ পিএম

পাহাড়ে উৎপাদিত রসালো ও মিষ্টি জাম্বুরায় এখন জমজমাট রাঙামাটির অর্থনীতি। দেখতে আকর্ষণীয় ও খেতে সুস্বাদু হওয়ায় এ ফলের চাহিদাও বেশি। স্থানীয় চাহিদা মিটিয়ে রাঙামাটির জাম্বুরা যাচ্ছে ঢাকা ও চট্টগ্রামের বাজারে। এতে কৃষকরা যেমন ন্যায্য দাম পাচ্ছেন, তেমনি লাভবান হচ্ছেন পাইকারি ব্যবসায়ীরাও। জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন ব্যয় বেড়েছে, তবে এর মধ্যেও জাম্বুরা চাষ জুম চাষিদের মুখে হাসি ফুটিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, রাঙামাটির বৃহত্তর কাপ্তাই হ্রদ পেরিয়ে দূর পাহাড় থেকে নৌপথে জাম্বুরা এসে পৌঁছায় রাঙামাটি ট্রাক টার্মিনাল ঘাটে। সেখান থেকে শ্রমিকদের হাতবদল হয়ে ফলগুলো সরাসরি ঢাকা ও চট্টগ্রামমুখী ট্রাকে তোলা হচ্ছে। প্রতিদিন ৫ থেকে ১০ ট্রাক জাম্বুরা সমতলের বিভিন্ন বাজারে যাচ্ছে।

স্থানীয় কৃষক সোহাগ চাকমা বলেন, রাঙামাটির খুচরা বাজারে তেমন দাম পাওয়া যায় না। তাছাড়া জাম্বুরা সংরক্ষণের জন্য এখানে কোনো হিমাগার নেই। তাই পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিতে হচ্ছে। তবে খুচরা বাজারে লাভ বেশি। একজোড়া জাম্বুরা ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি করা যায়।

জাম্বুরার পাইকারি ব্যবসায়ী মো. সোহেল জানান, কিছুদিন আগেও জমজমাট ব্যবসা করতে পেরেছেন। কারণ পরিবহনে তেমন খরচ হয়নি। কিন্তু জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন ব্যয়ও বেড়েছে। তবে সমতলের বাজারে জাম্বুরার চাহিদা থাকায় এখনো ব্যবসা ভালোভাবেই চলছে।

কৃষি বিভাগের তথ্যমতে, চলতি বছর রাঙামাটিতে ১ হাজার ১৭৫ হেক্টর জমিতে ১৩ হাজার ৫০০ মেট্রিক টন জাম্বুরা উৎপাদিত হয়েছে। এতে কৃষক পর্যায়ে প্রায় ২০ কোটি টাকা এবং ব্যবসায়ীদের প্রায় ১০০ কোটি টাকার বাণিজ্য হচ্ছে। মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের পরামর্শ, অনুকূল আবহাওয়া ও উচ্চ ফলনের কারণে পাহাড়ে জাম্বুরা চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান বলেন, জাম্বুরা একটি লাভজনক ফল। এ ফল সহজে পচে না এবং ফলনও ব্যাপক। চলতি বছর রাঙামাটিতে জাম্বুরার বাম্পার ফলন হয়েছে বলা যায়। উপযুক্ত আবহাওয়া ও আধুনিক চাষাবাদের কারণে উচ্চ ফলন সম্ভব হচ্ছে। মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা কৃষকদের উচ্চ ফলনের জন্য প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, জাম্বুরার বাজারে চাহিদা থাকায় এ ব্যবসা লাভজনক হচ্ছে। পাহাড়ে এখন জুম চাষিদের মধ্যে জাম্বুরা আবাদে আগ্রহও বাড়ছে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close